Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল

ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ

টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
  • ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
  • টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
  • ফতুল্লায় ভয়াবহ আগুন, পুড়ল ৩০ ঝুটের গোডাউন
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

বদলাচ্ছে বেতন বৃদ্ধির অনুপাত ও ভাতা কাঠামো

পে স্কেল
দেশের আলোজুলাই ৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন বেতন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতনের ব্যবধান কমিয়ে ১:৮ থেকে ১:৭.৫ করার প্রস্তাব দিয়েছে পে স্কেল পর্যালোচনাকারী সচিব কমিটি। একই সঙ্গে বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ, কিছু ভাতা বৃদ্ধি এবং বাস্তবায়ন পদ্ধতিতে পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা দেওয়া হলেও এখনো এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়নি। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, গেজেট প্রকাশে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। চূড়ান্ত অনুমোদনের আগে সচিব কমিটির আরও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

নতুন পে স্কেলের খসড়ায় বার্ষিক ইনক্রিমেন্টের নিয়মেও পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে সব গ্রেডে একই হারে ইনক্রিমেন্ট দেওয়া হলেও নতুন কাঠামোয় গ্রেডভেদে ভিন্ন হারে বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। ফলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির ধরনেও পরিবর্তন আসতে পারে।

নতুন বেতন কাঠামো তৈরিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে ২০২৫’-এর তথ্য বিবেচনায় নেওয়া হচ্ছে। জরিপ অনুযায়ী, দেশে একটি পরিবারের গড় মাসিক ব্যয় ৩৫ হাজার ৩১১ টাকা। সিটি করপোরেশন এলাকায় এই ব্যয় ৪৬ হাজার ৭৭৮ টাকা এবং ছয় সদস্যের একটি পরিবারের গড় মাসিক ব্যয় ৬৬ হাজার ২৫৩ টাকা।

জাতীয় বেতন কমিশন প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করেছিল। তবে সচিব কমিটি প্রথম গ্রেডের মূল বেতন দেড় লাখ টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি সর্বনিম্ন গ্রেডের প্রস্তাবিত বেতনেও কিছুটা সমন্বয়ের চিন্তা করা হচ্ছে।

বর্তমানে সরকারি চাকরিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৯.৪। নতুন কাঠামোয় এই ব্যবধান কমিয়ে ১:৭.৫ করার প্রস্তাব এসেছে। এর ফলে তুলনামূলক কম বেতনভুক্ত কর্মচারীদের আয় বৃদ্ধির সুযোগ বাড়তে পারে।

নতুন পে স্কেলে বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে যাতায়াত, টিফিন, ধোলাই ও ঝুঁকিভাতার ওপর নির্ভরশীল নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

তবে সব সুবিধা একসঙ্গে কার্যকর করার পরিকল্পনা নেই সরকারের। চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৫ হাজার টাকা করার সুপারিশ থাকলেও তা ৩ হাজার টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একইভাবে সন্তানদের মাসিক শিক্ষা ভাতা ২ হাজার টাকার পরিবর্তে ১ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, পে স্কেল বাস্তবায়ন দীর্ঘমেয়াদি আর্থিক দায়ের বিষয় হওয়ায় তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া হবে না। প্রতিটি সুপারিশের আর্থিক প্রভাব, প্রশাসনিক বাস্তবতা এবং আইনগত বিষয় যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের শেষ নাগাদ সচিব কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে চায়। এরপর বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
অর্থনীতি

অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
অর্থনীতি

নভেম্বরে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

হকারমুক্ত নগরীতে অটোচালকদের দাপট

এপ্রিল ২৩, ২০২৬

স্কুলের সিলিং ফ্যান খুলে ৫ শিশু শিক্ষার্থী আহত

মে ৬, ২০২৬

ত্বকী হত্যা : আবারও তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

জুন ১, ২০২৬

চাষাঢ়া বোমা হামলা: আড়াই দশকেও শেষ হয়নি বিচার

জুন ১৬, ২০২৬

ছেলের পর বাবাকে হত্যাচেষ্টা, গুলি ছুড়ে পালাল সন্ত্রাসীরা

জুলাই ৮, ২০২৬

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

সেপ্টেম্বর ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন