সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, দুটি ছোড়া ও চারটি রড উদ্ধার করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন ১ নম্বর বাবুরাইলের মোবারক শাহ রোডের ছাতা ব্রিজের উপর অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: নগরীর ঋষিপাড়া সুইপার কলোনীর প্রয়াত আবুল হোসেনের ছেলে মোঃ মিরাজ (২৩), সৈয়দপুর ফকির বাড়ির নুর হোসেনের ছেলে মোঃ রকি (২৫) ও দুই নম্বর বাবুরাইলের আলমগীরের ছেলে মোঃ সাব্বির ওরফে সোহাগ (২৫)।
পুলিশ জানায়, অভিযানে তাদের ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
- বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
- সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
- তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
- বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
- জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর

