Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
  • মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ
  • এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা: মাহদী আমিন
  • ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, অক্টোবর ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

‘মব জাস্টিস’ হতে দেওয়া যাবে না : প্রশাসক সাখাওয়াত

দেশের আলোএপ্রিল ২, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, কোনো অবস্থাতেই ‘মব জাস্টিস’ হতে দেওয়া যাবে না। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না এবং নিজেরা বিচার করবেন না। অপরাধীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর এলাকায় সড়ক ও ড্রেন সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর, যা একসময় ‘প্রাচ্যের ডান্ডি’ নামে পরিচিত ছিল। তবে পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় নগরবাসী বিভিন্ন নাগরিক সমস্যায় ভুগছেন। এসব সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

সড়ক সংস্কার প্রসঙ্গে প্রশাসক বলেন, এলাকার ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কার করা হবে। এতে স্থানীয়দের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চাঁদাবাজি প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই চাঁদা দেওয়া যাবে না। কেউ চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে, যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়।

মাদক ও কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, একটি পরিবারে একজন মাদকাসক্ত থাকলেই পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাই সামাজিকভাবে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও জানান, এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে নির্ধারিত স্থান থেকে ময়লা সংগ্রহের ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তদারকির জন্য কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী জনবলও বাড়ানো হবে।

প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বাংলাদেশ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বাংলাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
নারায়ণগঞ্জ

রূপগঞ্জে রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

সোনারগাঁয়ের সাবেক এমপি বাহাউল হক আর নেই

এপ্রিল ২৫, ২০২৬

পুলিশের হাতকড়াসহ ছিনতাইকৃত যুবদলের সেই নেতা গ্রেফতার

মে ৯, ২০২৬

এনায়েতনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন হাফেজ

জুন ৫, ২০২৬

তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ‘দেশের আলো’ পরিবারের শোক

জুন ১৭, ২০২৬

মাদক বিক্রিতে বাধা, বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

জুলাই ২০, ২০২৬

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন একনেকে পাস

সেপ্টেম্বর ১৮, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন