Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী
  • দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি
  • দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬
  • বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের আলোমে ২৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

দেশে নতুন করে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে উল্লেখ করে এর পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালের বৈলর এলাকার ‘ধরার খাল’ পুনঃখনন কর্মসূচি উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মী ও গ্রামবাসীদের এক বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এই সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো অন্যায়ের বিচার ও শাস্তির জন্য সুনির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে, কিন্তু একটি বিশেষ মহল সাম্প্রতিক কিছু দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের হৃদয়বিদারক ঘটনা প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “তিন-চার দিন আগে এই অত্যন্ত দুঃখজনক ও নৃশংস ঘটনাটি ঘটেছে। আমাদের অবস্থান প্রথম থেকেই স্পষ্ট আইনের দৃষ্টিতে যে-ই অপরাধী হোক, তাকে শাস্তি পেতেই হবে। কিন্তু এই বেদনাদায়ক ঘটনাকে পুঁজি করে যারা আজ জল ঘোলা করতে চাইছে, তারা আসলে আইনের শাসনকেই বাধাগ্রস্ত করছে।”

 তিনি প্রশ্ন রেখে বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও যখন কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটেছিল, তখন বিএনপি পাশে দাঁড়িয়েছিল, দলের চিকিৎসকরা চিকিৎসা দিয়েছেন এবং আইনজীবীরা আইনি সহায়তা করেছেন। কিন্তু আজ যারা মাঠ গরম করে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে, সেদিন তাদের কোথাও দেখা যায়নি।

প্রধানমন্ত্রী কড়া সমালোচনা করে বলেন, “তাহলে কি আমরা ধরে নেব যে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের ক্ষমতা দিয়েছে, সেই জন্যই কোনো কোনো মহলের মনে জ্বালা হচ্ছে? আর এই জ্বালার কারণেই তারা নানামুখী ষড়যন্ত্রের জাল বুনছে?”

তিনি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক রাজপথের আন্দোলনের মুখে যাদেরকে এ দেশের মানুষ বিতাড়িত করেছিল, বর্তমান অরাজকতা সৃষ্টিকারীদের সাথে সেই স্বৈরাচারী শক্তির গভীর যোগসূত্র রয়েছে। যেভাবে তারা ’৮৬ ও ’৯৬ সালে করেছিল, ঠিক একইভাবে এখনো অপতৎপরতা চালাচ্ছে এবং এদের সাথে এখন নতুন কয়েকটি ‘সুন্দর ছোট ছোট লেজ’ গজিয়েছে।

গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমরা এই দেশ থেকে সেই স্বৈরাচারকে বিদায় করেছি, যে মানুষের ভোটের অধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, গ্রামের খেটে খাওয়া মানুষের উন্নয়ন স্তব্ধ করে দিয়েছিল। এখন বাংলাদেশের মানুষ নতুন করে দেশ গঠন করতে চায়, নিজের ভাগ্যের পরিবর্তন করতে চায়। আর এই ভাগ্যের পরিবর্তন করতে হলে আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রম ও উৎপাদনে সক্রিয় করে তুলতে হবে।”

তিনি স্পষ্ট করে বলেন যে এ দেশের আসল মালিক জনগণ। তাই গুটিকয়েক মানুষের ছিনিমিনি খেলা আর বরদাশত করা হবে না। যারা জনগণের পাশে থাকবে, জনগণ তাদের নিয়েই সব ষড়যন্ত্র প্রতিহত করবে। “আমার ঘর আমাকেই দেখতে হবে, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরাই রক্ষা করব,” বলে তিনি ইনশাআল্লাহ প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছেই ‘ধরার খাল’ পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন। এরপর তিনি নিজে সরাসরি খালের পাড়ে গিয়ে কোদাল দিয়ে মাটি কেটে এই ঐতিহাসিক কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরিবেশ সুরক্ষার প্রতীকী বার্তা হিসেবে তিনি খালের পাশে একটি তালগাছের চারাও রোপণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

By দেশের আলোজুন ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

শেষ মুহূর্তে সুইসদের জয় রুখে দিল কাতার

By দেশের আলোজুন ১৪, ২০২৬
বাংলাদেশ

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
অর্থনীতি

বাজেট বাস্তবায়নযোগ্য, প্রয়োজন দক্ষতা ও সুশাসন

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

By দেশের আলোজুন ১৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৯ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১২ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১১ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১১ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন