Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার

নায়ক রহমান-আনোয়ার হোসেনের সঙ্গে অভিনয় করেছেন মির্জা ফখরুল

আফগানিস্তানে চরম অপুষ্টিতে ভুগছে ৪০ লাখ শিশু

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার
  • নায়ক রহমান-আনোয়ার হোসেনের সঙ্গে অভিনয় করেছেন মির্জা ফখরুল
  • আফগানিস্তানে চরম অপুষ্টিতে ভুগছে ৪০ লাখ শিশু
  • নারায়ণগঞ্জে গ্যাস সংকটে সাড়ে ৪৫০ ডায়িং কারখানা বন্ধ
  • মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Friday, August 14, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৭০ জনের বেশি

দেশের আলোApril 6, 2026
Facebook Twitter Email WhatsApp Threads
অভিবাসী বোঝাই নৌকাডুবির প্রতীকী ছবি।
ফাইল ছবি।
আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়া থেকে ইউরোপগামী অভিবাসীদের বহনকারী একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গিয়ে অন্তত ৭০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। ঘটনাটি মানবিক সংকটকে আরও গভীর করেছে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

বেসরকারি সংস্থা মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস এবং সি-ওয়াচ জানিয়েছে, গত শনিবার (০৪ এপ্রিল) বিকেলে ১০৫ জন যাত্রী নিয়ে নৌকাটি লিবিয়া থেকে যাত্রা শুরু করে। রোববার (০৫ এপ্রিল) সেটি দুর্ঘটনার শিকার হয়ে ডুবে যায়।

এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুজনের মরদেহ পাওয়া গেছে। বাকিদের অধিকাংশই নিখোঁজ রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস জানিয়েছে, ৭০ জনেরও বেশি মানুষ এখনো খুঁজে পাওয়া যায়নি।

সি-ওয়াচ জানায়, দুটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার অভিযানে অংশ নিয়ে জীবিতদের ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে গেছে। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, উল্টে যাওয়া নৌকার তলায় আঁকড়ে ধরে কয়েকজন মানুষ ভেসে থাকার চেষ্টা করছেন, আর একটি জাহাজ তাদের উদ্ধারে এগিয়ে আসছে।

দুর্ঘটনাটি লিবিয়া কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত তল্লাশি অঞ্চলে ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার জন্য ইউরোপীয় দেশগুলোর অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেছে মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস। সংস্থাটি বলেছে, নিরাপদ ও বৈধ অভিবাসন পথ উন্মুক্ত না থাকায় এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট হিসেবে ল্যাম্পেডুসা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৬৮৩ জন অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিহত বা নিখোঁজ হয়েছেন। অন্যদিকে, ইতালি সরকারের হিসাবে একই সময়ে ৬ হাজার ১৭৫ জন অভিবাসী দেশটিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

আফগানিস্তানে চরম অপুষ্টিতে ভুগছে ৪০ লাখ শিশু

By দেশের আলোAugust 13, 2026
বিশ্ব

বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর অবস্থানে ট্রাম্প

By দেশের আলোAugust 9, 2026
বিশ্ব

মেটা-টিকটককে নজরদারি বাড়াতে আহ্বান ইইউর

By দেশের আলোAugust 8, 2026
বিশ্ব

প্রচণ্ড খরায় শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, স্পষ্ট মহাকাশেও

By দেশের আলোAugust 6, 2026
বিশ্ব

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়াল

By দেশের আলোAugust 4, 2026
বিশ্ব

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

By দেশের আলোAugust 3, 2026
বিশ্ব

‘যুক্তরাজ্যে লিখিত সংবিধান থাকা জরুরি’: বার্নহ্যাম

By দেশের আলোAugust 2, 2026
বিশ্ব

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

By দেশের আলোAugust 1, 2026
বিশ্ব

পাকিস্তানে তুষারধসে ১০ পর্বতারোহী নিখোঁজ

By দেশের আলোJuly 31, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

March 9, 2026

কিছু সংশোধনীসহ অধ্যাদেশ পাসের সুপারিশ

April 5, 2026

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

April 9, 2026

আগামীকাল শুরু হাম-রুবেলা টিকাদান

April 19, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন