Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস

    হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

    প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস
    • হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি
    • প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম
    • রকেট পুনর্ব্যবহারে নতুন সাফল্য স্পেসএক্সের
    • বয়সকে হার মানিয়ে ৯৬-এ সাত মহাদেশ ভ্রমণ
    • ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে আশ্বস্ত করলেন জ্বালানিমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা: মাহদী আমিন

    দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    শিক্ষার্থী কর্মপরিকল্পনা

    নিজস্ব সংবাদদাতা

    এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ও প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে নতুন কর্মপরিকল্পনা তৈরি করছে সরকার। এ পরিকল্পনায় ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসার প্রাথমিক তহবিল এবং অকৃতকার্য বিষয়ে দ্রুত পুনরায় পরীক্ষার সুযোগ রাখার বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

    শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘চ্যালেঞ্জড স্টুডেন্টস কনভেনশন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।

    মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষামন্ত্রী এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবদের সঙ্গে আলোচনা করে একটি স্থায়ী কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এবার এসএসসি পরীক্ষায় প্রায় ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী প্রত্যাশিত ফল পায়নি। এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

    উপদেষ্টা জানান, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ এলাকার কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, যেসব শিক্ষার্থীর বাস্তবসম্মত ও উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা রয়েছে, তাদের ক্ষুদ্র পরিসরে প্রাথমিক তহবিল দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

    তিনি আরও বলেন, জাপানি, কোরীয়, চীনা ও ইউরোপীয় ভাষায় তিন থেকে ছয় মাসের স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হচ্ছে।

    অকৃতকার্য বিষয়ে এক বছর অপেক্ষা না করে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ প্রসঙ্গে মাহদী আমিন বলেন, শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব এসেছে। বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে পরিবর্তন আনার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    শিক্ষা সংস্কারের অংশ হিসেবে খাতা পুনঃনিরীক্ষণের ব্যবস্থা চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ফল খারাপ হওয়ার পেছনে শুধু মেধার ঘাটতি দায়ী নয়। আর্থিক সংকট, শিক্ষক ও শ্রেণিকক্ষের অভাব কিংবা পরীক্ষার আগে পারিবারিক সমস্যাও ফলাফলে প্রভাব ফেলতে পারে। এসব প্রতিবন্ধকতা দূর করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

    শিক্ষার্থীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, এসএসসিতে প্রত্যাশিত ফল না পাওয়া মানেই জীবনে ব্যর্থতা নয়। শুধু সার্টিফিকেটের ভিত্তিতে কারও জীবন বিচার করা যায় না। একটি বিষয়ে খারাপ ফল করলেও কারও মেধা ও সৃজনশীলতা নষ্ট হয়ে যায় না।

    গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সংগঠনটির কাউন্সিলের চেয়ারপারসন ড. ইরাম মরিয়ম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ডা. আরিফুর রহমান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    বাংলাদেশ

    ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে আশ্বস্ত করলেন জ্বালানিমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    বাংলাদেশ

    যেকোনো জাতির চেয়ে বাংলার সন্তানরা বেশি সাহসী: স্পিকার

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    বাংলাদেশ

    বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    বাংলাদেশ

    সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    সচেতনতা বাড়ালে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    আগামী মাসেই পর্যটন মহাপরিকল্পনার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

    মার্চ ১৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন