Close Menu
দেশের আলোদেশের আলো
  • হোম
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

স্বচ্ছ আর্থিক প্রতিবেদনই বিনিয়োগ আস্থার ভিত্তি: অর্থমন্ত্রী

শৃঙ্খলা বজায় রাখলেই জনআস্থা টিকে থাকবে: প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
  • স্বচ্ছ আর্থিক প্রতিবেদনই বিনিয়োগ আস্থার ভিত্তি: অর্থমন্ত্রী
  • শৃঙ্খলা বজায় রাখলেই জনআস্থা টিকে থাকবে: প্রধানমন্ত্রী
  • ১০ টাকা চাঁদা নিয়ে মারধর, অটোচালকের মৃত্যুতে মহাসড়ক অবরোধ
  • পাকিস্তানকে আবারো হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • আনসার-ভিডিপি জননিরাপত্তার অতন্দ্র প্রহরী: রাষ্ট্রপতি
Facebook X (Twitter) Instagram Pinterest
দেশের আলোদেশের আলো
ENG
Daily Desher Alo
বুধবার, মে ২০, ২০২৬
  • হোম
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
সোনারগাঁও

১০ টাকা চাঁদা নিয়ে মারধর, অটোচালকের মৃত্যুতে মহাসড়ক অবরোধ

সোনারগাঁয়ে উত্তেজনা, পুলিশ বলছে অভিযান চলছে
দেশের আলোমে ২০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার এক অটোচালক তিন দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (২০ মে) সকালে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত মো. মমিন (স্থানীয় নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে)।

পরিবারের অভিযোগ, রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে প্রথমে ১০ টাকা চাঁদা নেন। কিছুক্ষণ পর আবারও অতিরিক্ত টাকা দাবি করেন তিনি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শাহিন তার হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় আঘাত করেন।

আঘাতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন মমিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত লাইনম্যান শাহিন পলাতক রয়েছে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে দুই

By দেশের আলোমে ১৭, ২০২৬
সোনারগাঁও

পূর্ব শত্রুতারে জেরে যুবক খুন

By দেশের আলোএপ্রিল ৬, ২০২৬
সোনারগাঁও

পাঁচানীতে রাসেল ও আব্দুল হামিদ সংঘর্ষ, আহত ১০

By দেশের আলোএপ্রিল ২, ২০২৬
সোনারগাঁও

সোনারগাঁয়ে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

By দেশের আলোমার্চ ২৯, ২০২৬
সোনারগাঁও

সোনারগাঁয়ে চুনাভর্তি ট্রাকে আগুন

By দেশের আলোমার্চ ২৮, ২০২৬
সোনারগাঁও

স্বাধীনতা দিবস গৌরব ও আত্মত্যাগের স্মারক: মান্নান

By দেশের আলোমার্চ ২৮, ২০২৬
সোনারগাঁও

সোনারগাঁয় শব্দদূষণ বিরোধী অভিযান, জরিমানা আদায়

By দেশের আলোঅক্টোবর ৩০, ২০২৫

ই-পেপার

দৈনিক দেশের আলো | ১৯ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৮ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৭ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৬ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৫ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

বিরোধী দলের ওপর এখনো স্বৈরাচারের ভূত: প্রধানমন্ত্রী

By দেশের আলোএপ্রিল ১৪, ২০২৬

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়ন বাড়াবে: তথ্যমন্ত্রী

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: এড. সাখাওয়াত

অবৈধ মোবাইল বন্ধে এনইআইআর সিস্টেম

শংকরে ক্ষুব্ধ নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩০ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন