Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

গুমে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে: রাষ্ট্রপতি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
  • গুমে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে: রাষ্ট্রপতি
  • ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
  • জাদুঘর থেকে মিসরের ঐতিহাসিক হীরের নেকলেস চুরি
  • গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, আগস্ট ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

‘হজ ভিসা’ ছাড়া অন্য ভিসায় হজ পালন নয় : সৌদি আরব

দেশের আলোএপ্রিল ১৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
কাবা শরীফ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালনের জন্য নির্দিষ্ট ‘হজ ভিসা’ ব্যতীত ভিজিট, ট্রানজিট বা ওমরাহ ভিসাকে বৈধ বলে গণ্য করা হবে না বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রোববার (১২ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র বৈধ উপায় হলো নির্দিষ্ট হজ ভিসা। এর ফলে অন্য কোনো ধরনের ভিসা নিয়ে সৌদি আরবে অবস্থানকারীরা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না।

সৌদি গেজেটের এক প্রতিবেদন অনুযায়ী, হজের সময় ভিজিট বা টুরিস্ট ভিসাধারীদের কোনোভাবেই হজের অনুমতি দেওয়া হবে না। এমনকি সৌদিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রেও নিয়ম কঠোর করা হয়েছে; তাদের অবশ্যই ‘নুসুক’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করতে হবে। অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে হজের বুকিং না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, অসাধু চক্রের প্রলোভন থেকে সাধারণ মানুষকে রক্ষা করতেই এই আগাম সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিল রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে প্রথম হজ ফ্লাইট যাত্রা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ইতিমধ্যে বিমানবন্দর ও হজ ক্যাম্প পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান। সৌদি আরবের নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি হজযাত্রীদের হজের জন্য নির্ধারিত বিশেষ ভিসা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে আইনি জটিলতার পাশাপাশি হজের আনুষ্ঠানিকতা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সেল গঠন করা হয়েছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট অংশীদাররা সকল ফ্লাইট সময়মতো পরিচালনার লক্ষ্যে কাজ করছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

গুমে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে: রাষ্ট্রপতি

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বিশ্ব

জাদুঘর থেকে মিসরের ঐতিহাসিক হীরের নেকলেস চুরি

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ

গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬
বিশ্ব

ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ

অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

জ্বালানি নিরাপত্তায় চীনের নতুন নীতি

By দেশের আলোএপ্রিল ৭, ২০২৬

ফেসবুকে বৈশ্বিক বিভ্রাট, ব্যবহারকারীরা বিপাকে

‘যুক্তরাজ্যে লিখিত সংবিধান থাকা জরুরি’: বার্নহ্যাম

‘মব জাস্টিস’ হতে দেওয়া যাবে না : প্রশাসক সাখাওয়াত

‘মঙ্গল শোভাযাত্রা’য় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের বিশ্বশান্তির আহ্বান

Demo
আলোচিত

প্রতিরক্ষা, চিকিৎসা ও প্রযুক্তি খাতে ঢাকা–আঙ্কারার সহযোগিতা জোরদার

জুন ৫, ২০২৬

বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করবে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী

জুন ৯, ২০২৬

আধা-বিচারিক ক্ষমতাসম্পন্ন গণমাধ্যম কমিশন গঠন করছে সরকার

জুন ১৬, ২০২৬

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুন ২৮, ২০২৬

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

জুলাই ১১, ২০২৬

দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সার্কুলার জারির নির্দেশ

আগস্ট ৬, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন