Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মিস ইউনিভার্স ২০২৬’ ফ্যান ভোটিংয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

    শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
    • মিস ইউনিভার্স ২০২৬’ ফ্যান ভোটিংয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
    • শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
    • নারায়ণগঞ্জে ঝুটভর্তি ট্রাকে আগুন, পুড়ল মালামাল
    • জেমস বন্ডের পর ব্যাটম্যানও কি ছাড়ছেন প্যাটিনসন?
    • দীর্ঘস্থায়ী খরা মোকাবিলায় নতুন জলাধার নির্মাণ করছে যুক্তরাজ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্বকাপ ২০২৬

    বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করবে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী

    দেশের আলোজুন ৯, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads

    নিজস্ব প্রতিবেদক

    আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নামমাত্র খরচে এই খেলা দেখানো হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী।

    মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান বক্তব্য দেন।

    সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট মূল্য দাঁড়াবে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার টাকা।”

    তিনি আরও জানান, এই ব্যয় বিটিভিকে বহন করতে হবে না। টেলিকম কোম্পানি, স্যাটেলাইট চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সম্প্রচার স্বত্ব বিক্রি করে প্রায় পুরো অর্থই সমন্বয় করা হয়েছে। ফলে নামমাত্র খরচে বিটিভি বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে।

    প্রতিমন্ত্রী অতীত প্রসঙ্গ টেনে বলেন, বিএনপি সরকারের সময়ে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব নিয়ে একটি “জটিল পরিস্থিতি” তৈরি হয়েছিল। ফিফা থেকে স্বত্ব কেনা একটি প্রতিষ্ঠান প্রায় ২০০ কোটি টাকা দাবি করে, যা তিনি জনগণের অর্থের ওপর অতিরিক্ত চাপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তখন জনগণের অর্থের অপচয় বা অনিয়ম বরদাশত করা হয়নি।

    তিনি আরও জানান, সম্প্রচারস্বত্ব নিয়ে আলোচনা ও চূড়ান্ত সমঝোতার প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকে যুক্ত করা হয়। দীর্ঘ দর–কষাকষি ও আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।

    ২০২২ সালের বিশ্বকাপে প্রায় ১০০ কোটি টাকার চুক্তিতে বিটিভির সম্প্রচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সেই চুক্তির স্বচ্ছতা নিয়ে জনগণের মধ্যে এখনো প্রশ্ন রয়েছে।

    সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গত রোববারের বৈঠকে ফিফা থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ টেলিভিশনের জন্য সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

    আগামী ১১ জুন বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর শুরু হচ্ছে। এবারের আসর চলবে ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। উত্তর আমেরিকার কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে যৌথভাবে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    খেলা

    পাকিস্তানের কাছে হেরে সতীর্থদের দুষলেন ভারতীয় অধিনায়ক

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখতে হবে: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    খেলা

    টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    সংকটের জন্য দায়ী সরকার : বিএনপি মহাসচিব

    অক্টোবর ৩১, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন