Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

শিল্প উৎপাদনে নতুন গিনেস রেকর্ড আবুল খায়ের স্টিলের

কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস
  • শিল্প উৎপাদনে নতুন গিনেস রেকর্ড আবুল খায়ের স্টিলের
  • কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি
  • টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার
  • বাস্তুচ্যুত বাড়লেও বাজেট কমাচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা
  • ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, আগস্ট ৩১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী

দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্পে ভুলের হার ১ দশমিক ২ শতাংশ বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর দাবি, বাংলাদেশের প্রেক্ষাপটে এ ত্রুটির হার অত্যন্ত নগণ্য এবং পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউজে ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টার দিকে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা দলীয় পক্ষপাতিত্ব করা হয়নি বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড ডেলিভারিতে আমরা যে পাইলট প্রজেক্টটি করেছি, তাতে ১ দশমিক ২ শতাংশ ত্রুটি বা ভুল হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ত্রুটির হার অত্যন্ত নগণ্য এবং এটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।’

তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা বা দলীয় পক্ষপাতিত্ব করা হয়নি। ভবিষ্যতেও এ ধরনের পক্ষপাতিত্ব করা হবে না।

অর্থমন্ত্রী বলেন, দুর্যোগ বা সংকট মোকাবিলায় ত্রাণ ও সহায়তা সঠিক পদ্ধতিতে এবং দক্ষতার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। দেশে সহায়তা বিতরণের ক্ষেত্রে দুর্নীতি, অপচয় ও সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেক ক্ষতি হয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকারের বিভিন্ন কার্যক্রমে সরকার, বেসরকারি খাত এবং বেসরকারি সংস্থাগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা হচ্ছে। বন্যা-পরবর্তী পুনর্বাসনের পাশাপাশি নতুন অর্থনৈতিক মডেল বাস্তবায়নেও এই যৌথ অংশীদারত্বের মাধ্যমে কাজ করা হচ্ছে।

ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে সরকারের সহায়তা কার্যক্রমে দক্ষ ডেলিভারি ব্যবস্থা গড়ে উঠছে বলে জানান আমির খসরু। তাঁর মতে, এ ধরনের ব্যবস্থা সরকারের অপচয় ও দুর্নীতি কমাতে সহায়তা করছে এবং সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করছে।

অর্থমন্ত্রী বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে ব্র্যাকসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। সরকারের সঙ্গে বেসরকারি খাত ও এনজিওগুলোর এই সম্মিলিত অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের যথাযথ পুনর্বাসন নিশ্চিত না হলে প্রকৃত সহায়তা দেওয়া সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
অর্থনীতি

শিল্প উৎপাদনে নতুন গিনেস রেকর্ড আবুল খায়ের স্টিলের

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বিনোদন

কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
নারায়ণগঞ্জ

টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বিশ্ব

বাস্তুচ্যুত বাড়লেও বাজেট কমাচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

গুমে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে: রাষ্ট্রপতি

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি একটি মাইলফলক : বাণিজ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

হত্যা মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন

এপ্রিল ৭, ২০২৬

আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন