Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ

ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ
  • ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড
  • দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক
  • দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
  • রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ
  • আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা

দেশের আলোসেপ্টেম্বর ৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া ও সরবরাহ সংকটের মধ্যেও আগামী ১৫ সেপ্টেম্বরের পর দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহে সাম্প্রতিক সংকটের পেছনে পুরোনো বকেয়া, আমদানিনির্ভরতা ও জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতাকে বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অর্থ বিভাগ সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৯ এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ও সরবরাহকারীর কাছে সরকারের মোট বকেয়া ছিল ৫২ হাজার ৩০১ কোটি টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সরকার থেকে ৫৪ হাজার ৩৭ কোটি টাকা নগদ ভর্তুকি পেয়েছিল।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চলতি মাসের মাঝামাঝি সময়ের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে তিনি আশা করছেন। দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহব্যবস্থায় সংকট তৈরি হয়েছিল। সেটি মেরামতের পরও কার্গো পুনঃনির্ধারণের কারণে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগছে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে গ্যাস ও এলএনজি সরবরাহব্যবস্থার প্রায় ৮৮ শতাংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১২ শতাংশ ঘাটতিও দ্রুত পূরণ করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, পায়রা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে। অন্যদিকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটও পূর্ণ সক্ষমতায় চলছে না। বঙ্গোপসাগরে আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকায় লাইটারেজের মাধ্যমে কয়লা মোংলায় আনা সম্ভব হচ্ছে না। আবহাওয়া স্বাভাবিক হলে দুটি কেন্দ্রই পূর্ণ সক্ষমতায় ফিরবে বলে আশা করা হচ্ছে।

আদানির বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির সঙ্গে নিয়মিত আলোচনা চলছে, যাতে চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়। বর্তমানে দিনের বেলায় আদানি প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যার পর প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে। স্বাভাবিক সময়ে এই সরবরাহ গড়ে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট ছিল।

জ্বালানি সরবরাহের ঘাটতি মোকাবিলায় সরকার বেশি দামে এলএনজি কিনছে বলেও জানান প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি চুক্তির কয়েকটি সরবরাহকারী ‘ফোর্স মেজার’ ঘোষণা করায় স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে। স্পট মার্কেটে দাম তুলনামূলক বেশি হলেও বিদ্যুৎ ও শিল্প খাতের সংকট কমাতে সরকার উচ্চমূল্যে এলএনজি সংগ্রহ করছে।

এদিকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দীর্ঘদিনের ভুল নীতি ও আমদানিনির্ভরতার কারণে জ্বালানি খাতে বর্তমান সংকট তৈরি হয়েছে। তাঁর মতে, পুরোনো বকেয়া পরিশোধ ও সরবরাহব্যবস্থা সচল রাখতে গিয়ে নতুন বকেয়া তৈরি হয়েছে, যার চাপ এখনো বিদ্যুৎ খাতে রয়েছে।

অর্থ বিভাগ সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের শেষে দেশের স্থাপিত গ্রিড বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল ২৭ হাজার ৪১৪ মেগাওয়াট। তবে ওই অর্থবছরে সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১৬ হাজার ৬০৩ মেগাওয়াট। একই সময়ে দেশে ১৬ হাজার ৪০৭ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ আমদানি করা হয়, যা মোট বিদ্যুৎ সরবরাহের প্রায় ১৬ শতাংশ।

সরকারের প্রত্যাশা, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া এবং পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা বাড়ার ফলে আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। এতে শিল্প ও গৃহস্থালি গ্রাহকদের ভোগান্তিও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআরে দ্রুত বাড়ছে লেনদেন, সপ্তাহে ৭০০ কোটি

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
অর্থনীতি

৩ দেশ থেকে ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
অর্থনীতি

সুগন্ধি চাল রফতানির কোটা অর্ধেক করল সরকার

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
অর্থনীতি

ব্যাংক নিয়োগে মেধা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

By দেশের আলোসেপ্টেম্বর ৭, ২০২৬
অর্থনীতি

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ

By দেশের আলোসেপ্টেম্বর ৭, ২০২৬
অর্থনীতি

ডিজিটাল লেনদেনে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ৬, ২০২৬
অর্থনীতি

সেপ্টেম্বরে দেশে আসছে আড়াই লাখ টন সার

By দেশের আলোসেপ্টেম্বর ৫, ২০২৬
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা অর্থায়ন

By দেশের আলোসেপ্টেম্বর ৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

মার্চ ২২, ২০২৬

মার্চে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যে স্বস্তি

এপ্রিল ৬, ২০২৬

চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব, চলেছে অভিযান

এপ্রিল ১২, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন