Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ

ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ
  • ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড
  • দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক
  • দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
  • রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ
  • আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

৩ দেশ থেকে ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
কৃষির জন্য তিন দেশ থেকে সার কিনছে সরকার

নিজস্ব সংবাদদাতা

বেলারুশ, মরক্কো ও সৌদি আরব থেকে মোট ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩০ হাজার মেট্রিক টন এমওপি, ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সার আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বেসরকারি পর্যায়ে বেলারুশ থেকে মেসার্স সুফলা ট্রেডিং করপোরেশনের মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯৮ দশমিক ৯৭ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ৯২ পয়সা হিসাবে এ সারের মোট মূল্য প্রায় ১৪৭ কোটি ২০ লাখ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জিটুজি পদ্ধতিতে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। প্রতি মেট্রিক টন ডিএপি সারের মূল্য ধরা হয়েছে ৮৮৯ দশমিক ৩৩ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর মোট মূল্য ৪৩৯ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ১৮০ টাকা।

অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য ধরা হয়েছে ৩৯১ দশমিক ৬৬ মার্কিন ডলার। এতে মোট ক্রয়মূল্য দাঁড়ায় ১৯৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৩৬০ টাকা।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদনের প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দেশের বাজারে সারের প্রাপ্যতা বজায় রাখার লক্ষ্য রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআরে দ্রুত বাড়ছে লেনদেন, সপ্তাহে ৭০০ কোটি

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
অর্থনীতি

সুগন্ধি চাল রফতানির কোটা অর্ধেক করল সরকার

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
অর্থনীতি

ব্যাংক নিয়োগে মেধা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

By দেশের আলোসেপ্টেম্বর ৭, ২০২৬
অর্থনীতি

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ

By দেশের আলোসেপ্টেম্বর ৭, ২০২৬
অর্থনীতি

ডিজিটাল লেনদেনে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ৬, ২০২৬
অর্থনীতি

সেপ্টেম্বরে দেশে আসছে আড়াই লাখ টন সার

By দেশের আলোসেপ্টেম্বর ৫, ২০২৬
অর্থনীতি

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা

By দেশের আলোসেপ্টেম্বর ৪, ২০২৬
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা অর্থায়ন

By দেশের আলোসেপ্টেম্বর ৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

মার্চ ২২, ২০২৬

মার্চে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যে স্বস্তি

এপ্রিল ৬, ২০২৬

চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব, চলেছে অভিযান

এপ্রিল ১২, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন