Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

আইএমএফের ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ, চুক্তি হতে পারে ডিসেম্বরে

দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বাংলাদেশ আইএমএফ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা

পুরোনো ঋণ কর্মসূচি থেকে সরে এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করছে সরকার। প্রাথমিকভাবে তিন বছর মেয়াদি এ কর্মসূচির আওতায় ৪৫০ কোটি ডলার ঋণ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে ঋণচুক্তি হতে পারে।

সোমবার (১২ অক্টোবর) থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হচ্ছে আইএমএফ ও বিশ্বব্যাংকের সাত দিনব্যাপী বার্ষিক সভা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদল এতে অংশ নেওয়ার কথা রয়েছে। সভায় আইএমএফের প্রতিনিধিদের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমানে ঋণের শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে দর-কষাকষি চলছে। ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার, করছাড় যৌক্তিক করা এবং বিভিন্ন খাতে সরকারি ভর্তুকি কমানোর মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার এবং ভর্তুকি কমানোসহ বিভিন্ন সংস্কার কার্যক্রমে দীর্ঘসূত্রতার কারণে আগের ঋণ কর্মসূচি এগোয়নি। নতুন কর্মসূচিতেও আইএমএফ একই ধরনের সংস্কারের শর্ত দিতে পারে। কারণ, এসব বিষয়ে সংস্থাটির অবস্থান পরিবর্তনের কারণ নেই।

জাহিদ হোসেন আরও বলেন, সংস্কার আটকে রেখে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করা সময়ের অপচয়। জাতীয় স্বার্থেই এসব সংস্কার করা প্রয়োজন। আইএমএফের মতো সংস্থা যুক্ত থাকলে সংস্কার বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা ও চাপ থাকে। তাঁর মতে, রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। অন্যদিকে ব্যয়ের চাপ সামলাতে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার চাপ বাড়ছে।

২০২৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। এর আগে ২০২২ সালের জুলাইয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার ঋণসহায়তা চেয়ে সংস্থাটিকে চিঠি দিয়েছিল। ওই কর্মসূচির সাত কিস্তির মধ্যে পাঁচ কিস্তিতে ৩৬৪ কোটি ডলার পাওয়া যায়।

অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের জুনে কর্মসূচির আকার ৮০ কোটি ডলার বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়। তবে পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতি ও কঠিন শর্তের কারণে বর্তমান সরকার কর্মসূচিটি এগিয়ে নিতে আগ্রহী হয়নি। গত এপ্রিল মাসে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় বিষয়টি জানায় সরকার। পরে গত ৩ জুন নতুন ঋণ কর্মসূচির জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়। আইএমএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কর্মসূচি নিয়ে আলোচনার উদ্যোগকে স্বাগত জানায়।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন ঋণের ক্ষেত্রে পুরোনো কর্মসূচিতে থাকা সংস্কারের শর্তগুলো নিয়েও আলোচনা হচ্ছে। তবে নতুন কর্মসূচিতে সংস্কার বাস্তবায়নের জন্য বাড়তি সময় পাওয়া যেতে পারে।

গত মে মাসে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর দুই পক্ষ সরাসরি ও ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নেয়। আলোচনায় সংস্কারকেই প্রধান বিষয় হিসেবে দেখা হচ্ছে। সম্ভাব্য শর্তগুলোর মধ্যে রয়েছে বিনিময় হার পুরোপুরি বাজারব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া, রাজস্বনীতি প্রণয়ন ও রাজস্ব আদায়ের কার্যক্রম আলাদা করা, করছাড় যৌক্তিক করা, দেউলিয়া আইন প্রণয়ন এবং সরকারের বিভিন্ন খাতে ভর্তুকি কমানো।

আগামী নভেম্বরে আইএমএফের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে। ওই সফরে ঋণের শর্ত ও সংস্কার কার্যক্রম চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর চূড়ান্ত দর-কষাকষি শেষে ডিসেম্বরে ঋণচুক্তি হতে পারে।

গত মে মাসে নতুন কর্মসূচি নিয়ে সরকারের ঘোষণায় বলা হয়েছিল, আগের ঋণ কর্মসূচিটি ভিন্ন অর্থনৈতিক ও নীতিগত পরিস্থিতিতে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, রাজনৈতিক অর্থনীতি এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে কিছু সংস্কার বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি হয়। সরকার সংস্কার থেকে সরে আসতে চায় না; বরং দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে সংস্কার করতে আগ্রহী।

পুরোনো কর্মসূচির আওতায় ২০২৭ সালের মধ্যে ৫৫০ কোটি ডলারের পুরো ঋণ পাওয়ার কথা ছিল। তবে কিস্তি ছাড়ের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বেশ কিছু সংস্কার বাস্তবায়নের শর্ত দিয়েছিল আইএমএফ। অনেক ক্ষেত্রেই নির্ধারিত সময়ে সেই শর্ত পূরণ হয়নি।

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্বনীতি প্রণয়ন ও রাজস্ব আদায়ের বিভাগ আলাদা করার শর্ত ছিল। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে অধ্যাদেশ জারি করলেও বর্তমান সরকার তা আইনে পরিণত করেনি। বিষয়টি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এখনো প্রতিবেদন দেয়নি।

এ ছাড়া ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে যৌক্তিকভাবে সব ধরনের করছাড় প্রত্যাহারের শর্ত ছিল। এ ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। প্রতিবছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ৫ শতাংশের সমপরিমাণ অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্যও পূরণ হয়নি।

বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার শর্তও বাস্তবায়িত হয়নি। তবে ব্যাংক খাতে কিছু অগ্রগতি হয়েছে। ব্যাংক রেজোল্যুশন আইন প্রণয়ন এবং পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে জ্বালানিসহ বিভিন্ন খাতে ভর্তুকি কমানো বা যৌক্তিক করার ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি; বরং ভর্তুকি বেড়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়েছে, আরও হবে। সরকার নতুন কর্মসূচি এগিয়ে নিতে চায় এবং এ বিষয়ে আর ফিরে আসার সুযোগ নেই। আসন্ন আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় ভালো অগ্রগতি হবে বলে আশা করছেন তাঁরা।

ওই কর্মকর্তা আরও বলেন, এর আগে আইএমএফের ঋণ নিয়ে অর্থমন্ত্রীর একটি বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা হতাশাজনক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
অর্থনীতি

নভেম্বরে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
অর্থনীতি

১৫ বছরের জন্য নিউমুরিং টার্মিনাল পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড

By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএম সেবা চালু

By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
অর্থনীতি

নিরাপদ বিনিয়োগে সঞ্চয়পত্রে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
অর্থনীতি

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

By দেশের আলোঅক্টোবর ৫, ২০২৬
অর্থনীতি

অক্টোবরে বেতনের সঙ্গে প্রায় ৩ মাসের বকেয়াও পাবেন সরকারি চাকরিজীবীরা

By দেশের আলোঅক্টোবর ৪, ২০২৬
অর্থনীতি

পর্যটনে জিডিপির অবদান ৭ শতাংশ করার লক্ষ্য পর্যটনমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ৩, ২০২৬
অর্থনীতি

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ নয়: অর্থমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন