বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) দুপুরে আদালত প্রাঙ্গণে আয়োজিত মানবন্ধনে সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তদারা বলেন, ৫ আগস্টের আগে যারা ঘুমিয়ে ছিলেন তারা এখন রাজপথের বিপ্লবী নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদেরকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছেন। আমরা দেখেছি নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে একটি ঘটনা ঘটেছে, যে ঘটনার সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের কোন সম্পর্ক নাই কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে এই ঘটনার সাথে এড. সাখাওয়াত হোসেন খানকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে, মব জাস্টিসের চেষ্টা করছে। আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কতিপয় সদস্য তাদের এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে।

‎নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. কাজী আঃ গাফফারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও আইনজীবী সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. বেনজির আহমেদ, যুগ্ম আহ্বায়ক এড. জহিরুল হক, এড. মেহেবুব আরেফিন শিমু, এড. কায়সার আলম চৌধুরী টুটুল, এড. আসমা হেলেন বিথি, এড. শামসুন্নুর বাঁধন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক হান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, সিনিয়র আইনজীবী এড. রফিক আহমেদ, এড. বেনজীর আহমেদ, এড. বোরহান উদ্দিন সরকার, এড. হাফিজুর রহমান মোল্লা, এড.সৈয়দ মশিউর রহমান শাহিন, এড. রকিবুল হাসান শিমুল, এড. মানিক মিয়া, এড. আলম চৌধুরী, এড. আজিজুর রহমান মোল্লা, এড. সামসুল আরেফিন টুটুল, এড. জাহিদ হাসান মুক্তা, এড.একেএম মাহমুদুল হক আলমগীর, এড. নজরুল ইসলাম মাসুম, এড. সিদ্দিকুর রহমান, এড. সুমন মিয়া, এড. হৃদয়, এড.এসএম সায়েম রানা, এড. মাঈনউদ্দিন রেজা, এড. সালাউদ্দীন ভুঁইয়া সবুজ, এড. ফজলুর রহমান ফাহিম, এড. সুমন মিয়া, এড. মাসুদা আক্তার ,এড. লিজা, এড. রাসেল মিয়া, এড. শাহআলম শামীম, এড. জামান মিয়া, এড. কাজী সুমন, এড.আবুল কালাম আজাদ, এড. আদনান মোল্লা, এড.আবু রায়হান, এড. আশরাফুল বারী ভুঁইয়া, এড. খোরশেদ আলম প্রমুখ।

Share.
Exit mobile version