আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, একটি চুক্তিতে পৌঁছাতে ইরান অনেক সময় নষ্ট করেছে, যার ফল এখন তাদের ভোগ করতে হবে।

বুধবার (১০ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক বাহিনী বর্তমানে “সম্পূর্ণ বিশৃঙ্খল” অবস্থায় রয়েছে। তার ভাষায়, দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ইরানকে ইতোমধ্যে “পুরোপুরি পরাজিত” করা হয়েছে। তার মতে, দেশটি মুখে শক্তিশালী হলেও বাস্তবে কার্যকর সক্ষমতা নেই।

ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যের সেই মাস্তান এখন মৃত।”

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো চুক্তিতে পৌঁছানোর সুযোগ ইরানের ছিল। কিন্তু তারা সময়ক্ষেপণ করেছে। এখন তাদের পরিণতি ভোগ করতে হবে। তবে “চড়া মূল্য” বলতে কী বোঝানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

Share.
Exit mobile version