Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির
  • বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস
  • ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
  • বর্জ্য বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা
  • বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

গণতন্ত্রকে বারবার ধ্বংস করেছে আওয়ামী লীগ: আনিসুল ইসলাম সানি

দেশের আলোমার্চ ২৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বক্তব্য রাখছেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।

নিজস্ব সংবাদদাতা

স্বাধীনতা অর্জনের পর থেকে আওয়ামী লীগ বারবার বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন আনিসুল ইসলাম সানি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শহরের উকিলপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস), নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা. এম. এ. লতিফ তুষার এবং সঞ্চালনা করেন জেলা জাসাসের  সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা।

আনিসুল ইসলাম সানি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষকে অরক্ষিত রেখে আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন। সে সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে দিকনির্দেশনা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাকশালের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের বারবার বলতে হবে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করত না। আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং, আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের সেই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিকনির্দেশনা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া। তিনি পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে ৯ মাস কারাগারে ছিলেন। যারা এই ইতিহাস জানেন না, তারাই জিয়াউর রহমানের অবদান নিয়ে প্রশ্ন তোলেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, সামসুল আহসান রোমমান, মনসুরুল হক মনি, অ্যাডভোকেট সিমা সিদ্দিকী, অ্যাডভোকেট মহাসিন, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা মিঠু, মহানগর জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মিজি, সহ-সভাপতি মিয়া মো. আব্দুল্লাহ মুজিব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর জাসাসের যুগ্ম সম্পাদক মো. আব্দুল হাই, ধর্মবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রিগ্যান, সহ ধর্মবিষয়ক সম্পাদক শহীদুল্লাহ কায়সার এবং জেলা জাসাসের দপ্তর সম্পাদক এস. এম. হালিম মুছা।

এ ছাড়া উপস্থিত ছিলেন সদস্য সাইদুর ইসলাম অপু, এস. এম. হাবিবুর রহমান বদু, মো. আবুল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, মহানগর নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবির এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. বাশার শেখ।

এছাড়াও বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সদর থানা (জেলা) জাসাসের সভাপতি কবির সিকদার, সহ-সভাপতি রহমত উল্লাহ ফকির, বন্দর থানা (জেলা) জাসাসের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বপন, রূপগঞ্জ থানা জাসাসের সভাপতি মো. আনোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক মিছির আলী মাতব্বর এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল খান।

এছাড়া সদর থানা (মহানগর) জাসাসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস. এম. গালিব, ফতুল্লা থানা জাসাসের সহ-সভাপতি তাসলিমা দেওয়ান ও ফজলুল হক পলাশ, সাধারণ সম্পাদক আনায়ার হোসেন সজিব, ফতুল্লা থানা ওলামাদলের সহ-সভাপতি মো. জিলানী ফকির, বন্দর থানা (মহানগর) জাসাসের সহ-সভাপতি মইদুল ইসলাম হাছান এবং ফতুল্লা থানা জাসাসের সাবেক সভাপতি মাহবুবুর রহমান ডিপটি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মুহা. রহিম হোসেন বাবুল, গোগনগর ইউনিয়ন জাসাসের সভাপতি মোহাম্মদ লতিফ শিকদার, সাধারণ সম্পাদক ইয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ-সভাপতি শাহাজামাল সেলিম, সহ-সভাপতি মাকসুদা, সাধারণ সম্পাদক ডি. এম. লিটন, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান।

এছাড়া ১৪ নম্বর ওয়ার্ড জাসাসের আহ্বায়ক বুলবুল রাজা মিঠু, যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ ও আশ্রাফুজ্জামান ইভান, সদস্য সচিব বদিউজ্জামান ইমন, কুতুবপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি মো. শহিদুল ইসলাম, ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শুক্কুর মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালেক, সহ-প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম এবং জাসাস নেত্রী সোনিয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিনোদন

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বাংলাদেশ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিশ্ব

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
স্বাস্থ্য

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
অর্থনীতি

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বাংলাদেশ

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বিশ্ব

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

By দেশের আলোজুলাই ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

তিন থানার ওসি বদলি ও পদায়ন

By দেশের আলোএপ্রিল ৮, ২০২৬

আ’লীগের কার্যালয় এখন মাদকের আস্তানা

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার

বন্দরে বাল্কহেড-নৌযান সংঘর্ষে নৌ পুলিশের মৃত্যু

জিয়াউর রহমান স্মরনে জেলা পরিষদের সপ্তাহব্যাপী কর্মসূচি

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

জুলাই সনদ বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব

মার্চ ৩০, ২০২৬

দেড় যুগ পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা 

এপ্রিল ৬, ২০২৬

কৃষি খাতে ডিজিটাল বিপ্লব, কৃষক কার্ডে থাকবে যেসব সুবিধা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা

মে ১৫, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন