Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশুদের প্রথম বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই

    ভারতীয় দর্শকদের মধ্যে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

    পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইল অ্যালার্ট

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • শিশুদের প্রথম বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই
    • ভারতীয় দর্শকদের মধ্যে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা
    • পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইল অ্যালার্ট
    • চুলের রং নিয়ে সমালোচনার জবাব দিলেন নেইমার
    • অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
    • ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় অনুষ্ঠিত
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    নির্বাচিত

    জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার

    দেশের আলোনভেম্বর ১, ২০২৫
    Facebook Twitter Email WhatsApp Threads

     আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তে অনড় থাকবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কিছু উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন। বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন প্রস্তুতিও মূল্যায়ন করা হয়।

    জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তীব্র হয়েছে। বিএনপি মনে করছে, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের হাতে জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার নেই। দলটি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনকে অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক বলেও উল্লেখ করেছে। জামায়াতে ইসলামীসহ আটটি দল নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দাবিতে আন্দোলন চালাচ্ছে। এনসিপি নিজেদের পদক্ষেপ সনদে স্বাক্ষরের আগে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম দেখার পরই সিদ্ধান্ত নেবে।

    সদ্য অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধন খসড়ায় আবারও পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। নতুন খসড়া অনুযায়ী, জোটগতভাবে নির্বাচন করলে কোনো প্রার্থী চাইলে নিজ দলের প্রতীক অথবা জোটের অন্য দলের প্রতীকেও নির্বাচন করতে পারবেন। এর আগে খসড়ায় বলা হয়েছিল, কোনো দল জোটগতভাবে অংশ নিলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।

    বিএনপি ও ছোট দলগুলো ওই বিধান নিয়ে আপত্তি জানিয়েছিল। প্রধান উপদেষ্টার নির্দেশনায় আরপিওতে সর্বশেষ পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, সংবিধান সংশোধনের প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য বিশেষ আদেশ জারি করে গণভোট আয়োজন হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংস্কার কার্যকর করবে। গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারের ওপর থাকবে।

    আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে। এতে নির্বাচন ও সংবিধান সংশোধনের প্রক্রিয়া একসঙ্গে বা আলাদা হওয়ার সিদ্ধান্ত সরকারের হাতে থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    নির্বাচিত

    অক্টোবরে শেষেও নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু, বাড়ছে আতঙ্ক

    By দেশের আলোনভেম্বর ২, ২০২৫
    নির্বাচিত

    বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে : সালাহউদ্দিন আহমদ

    By দেশের আলোনভেম্বর ১, ২০২৫
    নির্বাচিত

    প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

    By দেশের আলোনভেম্বর ১, ২০২৫
    নির্বাচিত

    ওমরাহ ভিসার নতুন নিয়ম

    By দেশের আলোঅক্টোবর ৩১, ২০২৫

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল

    অক্টোবর ৩০, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন