Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল হলে সমন্বয়ের চিন্তা করবে সরকার: তথ্য উপদেষ্টা

দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল হলে সমন্বয়

নিজস্ব সংবাদদাতা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই পর্যায়ে স্থিতিশীল হলে দেশে তেলের দাম পুনঃসমন্বয়ের কথা সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আন্তর্জাতিক বাজারে তেলের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার এর আগে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। তবে বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল থাকলে দেশেও তেলের দাম পুনঃসমন্বয়ের বিষয়টি সরকার বিবেচনা করবে।

উপদেষ্টা বলেন, আট মাসের মাথায় সরকার যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, সেখানে পণ্যের দাম ও জ্বালানি সংকট নিয়ন্ত্রণ করাই মূল অগ্রাধিকার। জ্বালানি তেলের দাম কমে পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে দেশীয় বিনিয়োগের পরিবেশ আরও জোরদার হবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মূল্যস্ফীতি কমে সাধারণ মানুষের স্বস্তি মিলবে।

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল ও অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, অটোরিকশা চালকদের ইতিবাচক কিছু দিক বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যে একটি নীতিমালা প্রণয়ন করেছে। তবে কোনো মহল অবৈধ বিদ্যুৎ সংযোগ চালু রাখার দাবি জানালে বা বিদ্যুৎ খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা স্পষ্টতই ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, সম্প্রতি মিরপুরের ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ সবার জন্য একটি স্পষ্ট বার্তা। কোনো বিশেষ অভিযান নয়, সরকার প্রচলিত আইনের মাধ্যমেই সব ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।

চট্টগ্রাম বন্দর ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্র ও জনগণের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই সরকার যেকোনো সিদ্ধান্ত নেবে। তিস্তা প্রকল্পে নদী শাসনের পাশাপাশি বর্ষার পানি কীভাবে ধরে রাখা যায়, সে বিষয়ে নতুন করে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নিজস্ব স্বার্থ রক্ষা করেই পদক্ষেপ নেবে।

বাজার তদারকি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, শুধু অভিযান বা আইনি পদক্ষেপ বাজার নিয়ন্ত্রণের একমাত্র সমাধান হতে পারে না। সরকার কেবল ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে—এমনটা মনে করে না।

তিনি জানান, বাজারে স্থিতিশীলতা আনতে সরকার সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বিশেষ করে আমদানিকারক ও উৎপাদনকারীরা যেন পণ্যের ন্যায্য মূল্য পান এবং বাজারে পণ্যের সরবরাহ ব্যাহত না হয়, সেদিকে নজর দেওয়া হচ্ছে। সরবরাহ স্বাভাবিক থাকলে দামও স্থিতিশীল থাকবে।

নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে ভিজিএফ কর্মসূচির আওতায় চালের বরাদ্দ ১০ কেজি থেকে বাড়িয়ে ২০ কেজি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান উপদেষ্টা।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

By zamanঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা: মাহদী আমিন

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

সৌদি আরবকে সহযোগিতার আশ্বাস বাংলাদেশ সরকারের

By zamanঅক্টোবর ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

অধ্যাদেশ চাপে সংসদে দুই বেলা অধিবেশন

By দেশের আলোএপ্রিল ৭, ২০২৬

ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৩ লাখ

ভূমি সেবাকে জনবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

Demo
আলোচিত

আদ্-দ্বীনে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদনের সময় বাড়ল

মে ৩০, ২০২৬

সব নাগরিকের কথা মাথায় রেখেই বাজেট: অর্থমন্ত্রী

জুন ৩, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধ কৌশলে অগ্রাধিকার

জুন ৮, ২০২৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

জুন ১৩, ২০২৬

৬ জেলায় সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২২, ২০২৬

প্রধানমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৬, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন