Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা

    শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    নাঈম হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা
    • শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি
    • নাঈম হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার
    • বিদেশে চিকিৎসায় ৩০ হাজার ডলার পাঠাতে পারবে বাংলাদেশিরা
    • এলিজাবেথ হোমসের প্রতারণার গল্পে বক্স অফিসে সাফল্য
    • আমরা রাজপথে আছি ও থাকব: প্রধানমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    দেশের উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

    বঙ্গভবনে যুক্তরাজ্যপ্রবাসী প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত
    দেশের আলোসেপ্টেম্বর ৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে যুক্তরাজ্যপ্রবাসী প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত।

    নিজস্ব সংবাদদাতা

    দেশের আর্থসামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিদেশি বিনিয়োগ নিয়ে আসার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই আহ্বানে সাড়া দিয়ে দেশীয় খাতে বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন প্রবাসী ব্যবসায়ীরা।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে ওই প্রতিনিধিদলটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সেখানে উপস্থিত হয়েছিল।

    সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বিগত দিনের রাজনৈতিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের অর্থ, শ্রম ও মেধার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রবাসীদের এই সাহসী ভূমিকা দেশ ও জাতি চিরদিন মনে রাখবে। রেমিট্যান্সকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর প্রবাসী নাগরিকদের বিশেষ গুরুত্বারোপ করেন।

    এদিকে বৈঠকে প্রবাসীদের পক্ষ থেকে বিমানবন্দরে প্রতিনিয়ত হয়রানি, নিজেদের ভোটাধিকার নিশ্চিত করা এবং ব্যবসায়িক ও নাগরিক সুবিধাদি বৃদ্ধির বিষয়টি রাষ্ট্রপতির নজরে আনা হয়। এসব দীর্ঘস্থায়ী সমস্যা দ্রুত সমাধানের জোরালো আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি জানান, প্রবাসীদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। তাদের পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে ‘প্রবাসী কার্ড’ চালু করা হয়েছে।

    প্রবাসীদের সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার আগামীতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন তিনি। এ সময় অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বাংলাদেশ

    শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    রাজনীতি

    আমরা রাজপথে আছি ও থাকব: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বাংলাদেশ

    কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বাংলাদেশ

    সমবায় খাতের সংস্কার ও দুর্নীতি বন্ধের আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বাংলাদেশ

    নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও মানবিকতার সঙ্গে সেবার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বাংলাদেশ

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    বাংলাদেশ

    সার্বভৌমত্ব র‌্যালিতে হেঁটে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    বাংলাদেশ

    জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    ফতুল্লায় গণপিটুনিতে যুবক নিহত

    By দেশের আলোজুলাই ৫, ২০২৬

    টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

    পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন সাখাওয়াত

    ক্ষমতার মোহে ইতিহাস ভুলছে সরকার: মাওলানা আবদুল জব্বার

    জমি নিয়ে বিরোধে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার স্বামী-স্ত্রী

    Demo
    আলোচিত

    নির্বাচনী জনসভায় ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের কটাক্ষ

    অক্টোবর ১৭, ২০২৬

    ১৬ বছর পর বিটিভিতে আসিফ আকবর

    নভেম্বর ৩, ২০২৫

    জন্মদিনে মুক্তি পেল আশা ভোঁসলের শেষ গান

    সেপ্টেম্বর ৯, ২০২৬

    ভিন্ন আয়োজনে আব্বাসউদ্দীনের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

    অক্টোবর ২৮, ২০২৬

    মন্ডলপাড়ার মসজিদটি সংরক্ষণ করা হবে: ডিসি

    এপ্রিল ৫, ২০২৬

    বাবুরাইলে ৩ ডাকাত আটক

    এপ্রিল ১৮, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন