Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

নির্বাচিত সরকারের প্রথম বাজেট আগামীকাল

হামের টিকা কেনায় ৪১২ কোটি টাকা অনুমোদন

বিশ্বকাপ ২০২৬: ৮০ বিলিয়ন ডলারের মহাযজ্ঞ

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • নির্বাচিত সরকারের প্রথম বাজেট আগামীকাল
  • হামের টিকা কেনায় ৪১২ কোটি টাকা অনুমোদন
  • বিশ্বকাপ ২০২৬: ৮০ বিলিয়ন ডলারের মহাযজ্ঞ
  • কৃষকদের ১৬ লাখ চারা দেবে সরকার
  • বিশ্বকাপ ২০২৬: রেকর্ড প্রাইজমানি
  • বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বাংলাদেশের শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বুধবার, জুন ১০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

নির্বাচিত সরকারের প্রথম বাজেট আগামীকাল

দেশের আলোজুন ১০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে নেওয়ার লক্ষ্য সামনে রেখে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এটি বর্তমান সরকারের প্রথম বাজেট। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবারের বাজেটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’।

প্রস্তাবিত বাজেটে অবকাঠামোর তুলনায় মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিল্প, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও উদ্যোক্তা উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে।

উদ্যোক্তা উন্নয়ন তহবিলের জন্য ২২৫ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ২ হাজার কোটি টাকার পৃথক তহবিলের প্রস্তাব রয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণাও থাকতে পারে।

সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি সম্প্রসারণের প্রস্তাবও থাকছে। বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে ৩০০ কোটি টাকার পৃথক বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে।

সরকারের হিসাব অনুযায়ী, আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

মোট রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬ শতাংশ।

নীতিগত সংস্কারের অংশ হিসেবে ব্যবসা সহজ করতে ‘বাংলাবিজ’ নামে একটি সমন্বিত ওয়ান-স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কর ও লাইসেন্স ব্যবস্থাপনা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রম অনলাইনে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। কর রিটার্ন অনলাইনে দাখিল, সরাসরি ব্যাংক হিসাবে কর ফেরত এবং দ্রুত কর বিরোধ নিষ্পত্তির ব্যবস্থার প্রস্তাব আসতে পারে।

অর্থনীতিবিদদের মতে, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে ধীরগতি এবং রাজস্ব ঘাটতির মধ্যে উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন চ্যালেঞ্জিং হবে। মে মাসে মূল্যস্ফীতি ৯.৪২ শতাংশে পৌঁছেছে।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন বলেন, বাজেটটি নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে এবং এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

নীতিনির্ধারকেরা আশা করছেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে অর্থনীতিতে নতুন গতি আসবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

হামের টিকা কেনায় ৪১২ কোটি টাকা অনুমোদন

By দেশের আলোজুন ১০, ২০২৬
বিশ্ব

বিশ্বকাপ ২০২৬: ৮০ বিলিয়ন ডলারের মহাযজ্ঞ

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

কৃষকদের ১৬ লাখ চারা দেবে সরকার

By দেশের আলোজুন ১০, ২০২৬
খেলা

বিশ্বকাপ ২০২৬: রেকর্ড প্রাইজমানি

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বাংলাদেশের শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

By দেশের আলোজুন ১০, ২০২৬
বিশ্ব

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

ইসলামী ব্যাংক নিয়ে সংসদে বিতর্ক

By দেশের আলোজুন ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ৫ জুন ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

ঈদের দিনে ইসরাইলি হামলায় নিহত ৩১

By দেশের আলোমে ২৭, ২০২৬

ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলারের সহায়তা আহ্বান

ঈদে বায়তুল মোকাররমে ৫টি জামাত

নওগাঁয় শুরু হচ্ছে আম সংগ্রহ, লক্ষ্যমাত্রা অর্জনে কঠোর প্রশাসন

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৭ Views

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাসাসের শ্রদ্ধা নিবেদন

মে ৩০, ২০২৬৩৩০ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

মে ২৮, ২০২৬১৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন