Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

গুমে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে: রাষ্ট্রপতি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
  • গুমে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে: রাষ্ট্রপতি
  • ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
  • জাদুঘর থেকে মিসরের ঐতিহাসিক হীরের নেকলেস চুরি
  • গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, আগস্ট ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ সদর

বর্জ্যে ভরাট বাবুরাইল খাল, দায় কার!

দেশের আলোএপ্রিল ৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বাবুরাইল খালের ছবি।
নিজস্ব সংবাদদাতা

একসময় স্বচ্ছ পানির জন্য পরিচিত নারায়ণগঞ্জের বাবুরাইল খাল এখন মারাত্মক দূষণের কবলে পড়েছে। খালের পানি গাঢ় সবুজ রঙ ধারণ করেছে, বিভিন্ন স্থানে ভাসছে পলিথিন, প্লাস্টিকের বোতলসহ নানা ধরনের বর্জ্য। কোথাও কচুরিপানার বিশাল স্তর জমে পানিপ্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। খালপাড়জুড়ে ছড়াচ্ছে দুর্গন্ধ, চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, যতদূর চোখ যায় কচুরিপানা, প্লাস্টিক ও গৃহস্থালি বর্জ্যের স্তূপ। পানির অস্তিত্ব যেন আবর্জনার নিচে ঢাকা পড়ে গেছে। নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল খালের এমন ভয়াবহ চিত্র স্থানীয়দের উদ্বেগ বাড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সিটি করপোরেশনের নিয়মিত তদারকির অভাব এবং বর্জ্য সংগ্রহ ব্যবস্থার অনিয়মিততার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাসা-বাড়ির ময়লা সংগ্রহ করতে কর্মীরা নিয়মিত না আসায় অনেকেই বাধ্য হয়ে খালের পাশে কিংবা পানিতেই ময়লা ফেলছেন।

এছাড়া খালের দুই পাশে থাকা দোকানপাট থেকেও প্রতিদিন প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে। তবে স্থানীয়দের একাংশ নিজেদের অসচেতনতাকেও দায়ী করছেন। তাদের দাবি, ভোরবেলা কিংবা রাতের আঁধারে অনেকেই চুপিসারে খাল ও এর পাড়ে ময়লা ফেলছেন। শুধু খাল নয়, আশপাশের ফুটপাতও ময়লায় ভরে গেছে, ফলে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে।

শিক্ষার্থী মোহাম্মদ নূরতাসির বলেন, “ফুটপাত দিয়ে হাঁটা যায় না, যত্রতত্র ময়লা পড়ে থাকে। নাক চেপে চলতে হয়। প্রতিদিন হাজারো মানুষ এই পথ ব্যবহার করেন, সবাই ভোগান্তিতে পড়ছেন। মূলত মানুষের অসচেতনতার কারণেই এই অবস্থা।”

এদিকে খালের কয়েকটি স্থানে অবৈধভাবে মাছ চাষের অভিযোগও উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা জানান, “এটি সরকারি খাল হলেও এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তি এখানে মাছ চাষ করছেন। পানিতে বস্তা ভাসিয়ে মাছের খাবার দেওয়া হয়।”

স্থানীয় বাসিন্দা মো. সানি বলেন, “এটা আমাদের সম্পদ, রক্ষা করার দায়িত্বও আমাদের। তবে ময়লা ফেলার বড় কারণ হচ্ছে নিয়মিত বর্জ্য সংগ্রহ না হওয়া। খালের বিভিন্ন স্থানে ডাস্টবিন বসানো হলে মানুষ বাধ্য হয়ে ময়লা পানিতে ফেলবে না।”

বাবুরাইল থেকে দেওয়ানবাড়ি পর্যন্ত পুরো খালজুড়ে কচুরিপানার বিস্তার দেখা গেলেও পরিষ্কারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। তারা দ্রুত খালটি পরিষ্কার করে পানিপ্রবাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংশ্লিষ্টদের মতে, স্থানীয় বাসিন্দা, দোকানি ও দর্শনার্থীদের অসচেতনতার পাশাপাশি সিটি করপোরেশনের তদারকির ঘাটতিই এই পরিস্থিতির জন্য দায়ী। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে খালটি সম্পূর্ণরূপে মৃত জলাশয়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

গুমে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে: রাষ্ট্রপতি

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ

অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬
বিশ্ব

১.২ কিলোমিটার হিমবাহ ধসেই নেপালে ‘তরল কংক্রিট’ বন্যা

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
বিনোদন

ফেরার পথ ধসে নেপালে আটকা সংগীতশিল্পী তাসরিফ খান

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

জ্বালানি নিরাপত্তায় চীনের নতুন নীতি

By দেশের আলোএপ্রিল ৭, ২০২৬

ফেসবুকে বৈশ্বিক বিভ্রাট, ব্যবহারকারীরা বিপাকে

‘যুক্তরাজ্যে লিখিত সংবিধান থাকা জরুরি’: বার্নহ্যাম

‘মব জাস্টিস’ হতে দেওয়া যাবে না : প্রশাসক সাখাওয়াত

‘মঙ্গল শোভাযাত্রা’য় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের বিশ্বশান্তির আহ্বান

Demo
আলোচিত

প্রতিরক্ষা, চিকিৎসা ও প্রযুক্তি খাতে ঢাকা–আঙ্কারার সহযোগিতা জোরদার

জুন ৫, ২০২৬

বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করবে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী

জুন ৯, ২০২৬

আধা-বিচারিক ক্ষমতাসম্পন্ন গণমাধ্যম কমিশন গঠন করছে সরকার

জুন ১৬, ২০২৬

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুন ২৮, ২০২৬

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

জুলাই ১১, ২০২৬

দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সার্কুলার জারির নির্দেশ

আগস্ট ৬, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন