Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল

ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ

টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
  • ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
  • টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
  • ফতুল্লায় ভয়াবহ আগুন, পুড়ল ৩০ ঝুটের গোডাউন
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

ভারতের গণমাধ্যমে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: তথ্য উপদেষ্টা

দেশের আলোসেপ্টেম্বর ৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়াকে অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করাই সরকারের লক্ষ্য।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভারত সরকারের উচিত শেখ হাসিনাকে ভারতে বসে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা। এ বিষয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ না দিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক বার্তা দিতে পারে। প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত অন্তত তিনি যেন এ ধরনের কর্মকাণ্ড করতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারের কাছ থেকে পদক্ষেপ প্রত্যাশা করে বাংলাদেশ।

নতুন বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ধাপে ধাপে নতুন কিছু বোয়িং কেনা হবে। এর জন্য এককালীন অর্থ পরিশোধ করতে হবে না; দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে মূল্য পরিশোধ করা হবে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকেও বিমান কেনার বিষয়টি বিবেচনায় রয়েছে।

জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, রিগ্যাসিফিকেশনের সক্ষমতা সীমিত থাকায় দাম কমলেও বাংলাদেশ বেশি পরিমাণে এলএনজি আমদানি করতে পারছে না। গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবিলায় চীনের সঙ্গে চুক্তিসহ জরুরি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগও এর অংশ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

By zamanঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা: মাহদী আমিন

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

সৌদি আরবকে সহযোগিতার আশ্বাস বাংলাদেশ সরকারের

By zamanঅক্টোবর ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

হকারমুক্ত নগরীতে অটোচালকদের দাপট

এপ্রিল ২৩, ২০২৬

স্কুলের সিলিং ফ্যান খুলে ৫ শিশু শিক্ষার্থী আহত

মে ৬, ২০২৬

ত্বকী হত্যা : আবারও তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

জুন ১, ২০২৬

চাষাঢ়া বোমা হামলা: আড়াই দশকেও শেষ হয়নি বিচার

জুন ১৬, ২০২৬

ছেলের পর বাবাকে হত্যাচেষ্টা, গুলি ছুড়ে পালাল সন্ত্রাসীরা

জুলাই ৮, ২০২৬

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

সেপ্টেম্বর ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন