Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
  • কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
  • নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আগামীকাল
  • জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পরামর্শ
  • সাইপ্রাসে এস আলমের সম্পত্তি অবরুদ্ধ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, মে ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
রূপগঞ্জ

বেতনের দাবিতে রূপগঞ্জে মহাসড়ক অবরোধ

দেশের আলোমার্চ ১১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
রূপগঞ্জে মহাসড়ক অবরোধের ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ে।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা–সিলেট মহাসড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, খাদুন এলাকার ভুঁইয়া ফেব্রিকস নামের একটি পোশাক কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। কিন্তু তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। মালিকপক্ষ কয়েক দফা বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।

শ্রমিকরা জানান, বুধবার সকালে তারা কারখানায় এসে জানতে পারেন যে বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামী ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে তারা কারখানা থেকে বের হয়ে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ বাড়ে এবং দীর্ঘ সময় যানবাহন আটকে থাকে।

পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেওয়া হয়। মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং আবার কাজে যোগ দেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, প্রশাসনের উপস্থিতিতে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দেয়। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আগামীকাল

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পরামর্শ

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

সাইপ্রাসে এস আলমের সম্পত্তি অবরুদ্ধ

By দেশের আলোমে ২৯, ২০২৬
বিশ্ব

ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

ঈদের নামাজ শেষে স্বজনদের কবর জিয়ারতে প্রধানমন্ত্রীর

By দেশের আলোমে ২৮, ২০২৬
মতামত

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

By দেশের আলোমে ২৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার | ২৩ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২২ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২১ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

দেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী

By দেশের আলোমে ২৪, ২০২৬

গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন