Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

শিল্প উৎপাদনে নতুন গিনেস রেকর্ড আবুল খায়ের স্টিলের

কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস
  • শিল্প উৎপাদনে নতুন গিনেস রেকর্ড আবুল খায়ের স্টিলের
  • কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি
  • টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার
  • বাস্তুচ্যুত বাড়লেও বাজেট কমাচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা
  • ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, আগস্ট ৩১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

নগরবাসীর স্বার্থে কোনো দল দেখি না: প্রশাসক সাখাওয়াত

এনসিপি’র ১৪ দফা দাবি
দেশের আলোএপ্রিল ৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ১৪দফা দাবি পেশ করছেন এনসিপি’র নেতৃবৃন্দ।
নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেছেন, নগর পরিচালনায় তিনি দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করছেন এবং সব নাগরিককে সমানভাবে সেবা দেওয়াই তার লক্ষ্য।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতারা নগর ভবনে গিয়ে স্মারকলিপি দেওয়ার পর তিনি এ কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী।

সাখাওয়াত হোসেন খান বলেন, “আমি চেষ্টা করছি প্রভাবমুক্ত থেকে কাজ করতে। আমার কাছে সবাই সমান। কোনো দল দেখি না, কাউকে অবৈধ সুবিধাও দেওয়া হবে না।” তিনি শহরকে বাসযোগ্য করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।

নারায়ণগঞ্জ শহরের প্রধান সমস্যা হিসেবে যানজট, হকার, জলাবদ্ধতা ও ডেঙ্গু পরিস্থিতির কথা উল্লেখ করে ১৪ দফা দাবি তুলে ধরে এনসিপি। স্মারকলিপিতে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, সুপেয় পানি সরবরাহ, মশক নিধন জোরদার, সড়ক দখলমুক্ত করা এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া নাগরিক সেবা সহজ করতে অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস চালু, টিসিবি কার্ড বিতরণে স্বচ্ছতা, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ, কাঁচাবাজার পুনর্বিন্যাস এবং কর ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলা হয়।

প্রশাসক সাখাওয়াত স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই অপ্রয়োজনীয়ভাবে দলীয় নেতাকর্মীদের নগর ভবনে আসা নিরুৎসাহিত করা হয়েছে, যাতে সেবা প্রদানে কোনো প্রভাব না পড়ে।

নাগরিক সেবা পেতে যেন কাউকে ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

এনসিপি নেতা শওকত আলী বলেন, নাগরিক সংকট নিরসন ও সুশাসন প্রতিষ্ঠায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে গণতান্ত্রিক ও আইনানুগ কর্মসূচি দেওয়া হবে।

এ সময় দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন এনসিপি নেতারা।

স্মারকলিপি প্রদানকালে মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান অভি, যুগ্ম সদস্য সচিব সাগর মল্লিক ও ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
অর্থনীতি

শিল্প উৎপাদনে নতুন গিনেস রেকর্ড আবুল খায়ের স্টিলের

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বিনোদন

কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
নারায়ণগঞ্জ

টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বিশ্ব

বাস্তুচ্যুত বাড়লেও বাজেট কমাচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

গুমে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে: রাষ্ট্রপতি

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি একটি মাইলফলক : বাণিজ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

হত্যা মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন

এপ্রিল ৭, ২০২৬

আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন