Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন
  • ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র
  • প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত
  • সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা
  • ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

জাতিসংঘের মহাসচিব পদে এসপিনোসার প্রচারণা শুরু

জাতিসংঘে নারী নেতৃত্ব
দেশের আলোমে ১৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
মারিয়া ফার্নান্দা এসপিনোসা

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মারিয়া ফার্নান্দা এসপিনোসা। তিনি মনে করেন, জাতিসংঘের শীর্ষ পদে একজন নারীকে নিয়োগ দেওয়া শুধু সময়ের দাবি নয়, এটি ‘ঐতিহাসিক ন্যায়বিচারের’ বিষয়ও।

জাতিসংঘ সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এসপিনোসা বলেন, জাতিসংঘের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে এবং বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সংস্থাটির নেতৃত্বে নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন।

বর্তমানে জাতিসংঘের মহাসচিব পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আরও দুজন নারী রয়েছেন। তবে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নিজেকে তুলনা না করে এসপিনোসা নিজের অভিজ্ঞতা ও নেতৃত্বের সক্ষমতার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, অনেকেই মনে করেন এখন সময় এসেছে জাতিসংঘের নেতৃত্বে একজন নারী আসার। তার ভাষায়, বিশ্বের অর্ধেক জনগোষ্ঠীকে নেতৃত্বের সম্ভাবনা থেকে বাইরে রাখা যায় না। তিনি এটিকে শুধু প্রতীকী পরিবর্তন নয়, বরং যোগ্যতা ও অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেও দেখছেন।

এসপিনোসা মনে করেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভিন্নধর্মী নেতৃত্ব অত্যন্ত জরুরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে জটিল বৈশ্বিক সংঘাত, যুদ্ধ ও মানবিক সংকটের সময় পার করছে বিশ্ব। একই সঙ্গে রাজনৈতিক ও আর্থিক অচলাবস্থার কারণে জাতিসংঘও নানা সমালোচনার মুখে রয়েছে।

এই প্রেক্ষাপটে তিনি জাতিসংঘকে আরও কার্যকর ও আধুনিক করার আহ্বান জানিয়েছেন। বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেসের ঘোষিত সংস্কারের চেয়েও উচ্চাভিলাষী পরিবর্তনের কথা তুলে ধরেছেন তিনি।

নিজের ‘ভিশন’ নথিতে এসপিনোসা সম্ভাব্য সংঘাত আগেই শনাক্ত করার জন্য একটি বৈশ্বিক ‘আর্লি ওয়ার্নিং’ ব্যবস্থা গঠনের প্রস্তাব দিয়েছেন। অ্যান্টিগুয়া ও বারবুডার সমর্থনে জমা দেওয়া এই পরিকল্পনায় ভবিষ্যৎ সংকট প্রতিরোধে দ্রুত সতর্কতা ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতিসংঘকে বর্তমান সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। সংস্থাটিকে আরও গতিশীল ও কার্যকর না করলে বৈশ্বিক আস্থা ধরে রাখা কঠিন হবে। তবে পরিবর্তন কোনো একক ব্যক্তির মাধ্যমে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে রাজনৈতিক গতি তৈরি করেই প্রকৃত সংস্কার সম্ভব।

বহুপক্ষীয় ব্যবস্থার ওপর বিশ্বজুড়ে চাপ বাড়লেও এসপিনোসা বিশ্বাস করেন, মানবজাতির অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘই এখনো একমাত্র সার্বজনীন প্ল্যাটফর্ম। জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, দারিদ্র্য ও মানবিক সংকটের মতো ইস্যুতে আন্তর্জাতিক ঐক্যের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

নিজের প্রার্থিতা তুলে ধরতে গিয়ে জাতিসংঘ ব্যবস্থায় দীর্ঘ অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন এসপিনোসা। তিনি নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে ইকুয়েডরের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। এই পদে দায়িত্ব পালন করা মাত্র পাঁচজন নারীর একজন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বিশ্ব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

বাজার সামলাতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন: বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
নারায়ণগঞ্জ

সিএনজিচালক হত্যা মামলায় নারায়ণগঞ্জে একজনের মৃত্যুদণ্ড

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬
বিশ্ব

যুক্তরাষ্ট্রে হ্রদে সাঁতার, মগজখেকো অ্যামিবায় শিশুর মৃত্যু

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬
অর্থনীতি

চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরাতে আসছে নতুন স্কিম

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

রাজনৈতিক অনৈক্যে হতাশ আইন উপদেষ্টা

অক্টোবর ৩১, ২০২৫

জ্বালানি আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক : মীর শাহে আলম

এপ্রিল ৩, ২০২৬

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে:  স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৮, ২০২৬

২২ হাজার কৃষকের মোবাইলে অর্থ পাঠিয়ে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন