Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ক্যানসার টিকায় বড় সাফল্য, ঝুঁকি কমেছে ৪২ শতাংশ

    বোনকে খুঁজতে গিয়ে শিশুকে গণধর্ষণের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগে নতুন গতির আশা টোকিওর

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ক্যানসার টিকায় বড় সাফল্য, ঝুঁকি কমেছে ৪২ শতাংশ
    • বোনকে খুঁজতে গিয়ে শিশুকে গণধর্ষণের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক
    • প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগে নতুন গতির আশা টোকিওর
    • অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্ট উড়িয়ে দেওয়ার হুমকি
    • রাষ্ট্রদূত ছাড়াই প্রধানমন্ত্রীর জাপান সফর
    • রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, অপেক্ষা অনুমোদনের
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগে নতুন গতির আশা টোকিওর

    দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ

    নিজস্ব সংবাদদাতা

    প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার, দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক আস্থা বাড়বে বলে আশা করছে টোকিও। বিশেষ করে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে জাপান।

    জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২০ অক্টোবর দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে এ সফরের ঘোষণা দেয়।

    সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

    প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাপান সফরকে স্বাগত জানিয়েছে ঢাকায় জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ। বাসসের এক প্রশ্নের জবাবে বিভাগটি জানিয়েছে, সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলে তারা আশা করছে।

    জাপানের প্রত্যাশা, এ সফর আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতা কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়েও আলোচনা হবে।

    অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণে বিনিয়োগকারীদের মনোভাব উন্নত হচ্ছে বলে তারা মনে করছে। বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জাপান।

    সফরকালে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিনিয়োগের সুযোগ, বাণিজ্য সম্প্রসারণ ও শিল্প খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তিনি।

    প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচিতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও রয়েছে। এ ছাড়া জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে।

    সম্ভাব্য সফরসূচিতে চিবা প্রিফেকচারের ফুতসু শহরের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়া শহরে টয়োটার একটি কারখানা পরিদর্শনও অন্তর্ভুক্ত রয়েছে।

    সফরে নতুন জাপানি বিনিয়োগ আকৃষ্ট করা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজ ত্বরান্বিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন এবং জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

    পররাষ্ট্রসচিব জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর বা সহযোগিতার বিষয়ে ঘোষণা আসতে পারে। এ বিষয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে; চূড়ান্তভাবে কতটি নথি স্বাক্ষরিত হবে, তা আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।

    প্রধানমন্ত্রীর অগ্রাধিকার অনুযায়ী বাংলাদেশে কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের সহযোগিতা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। দ্বিপক্ষীয় অর্থনৈতিক বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান এবং জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা নিয়েও কথা বলবেন দুই দেশের নেতারা।

    জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগের মতে, সফরটি বিনিয়োগসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা, ব্যবসায়িক আস্থা বাড়ানো এবং ভবিষ্যতের অর্থনৈতিক উদ্যোগের ভিত্তি শক্তিশালী করার সুযোগ তৈরি করবে। দেশটি উচ্চপর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও অঙ্গীকার বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়েছে। চলমান উদ্যোগে দৃশ্যমান অগ্রগতি নতুন বিনিয়োগ উৎসাহিত করতে সহায়ক হবে বলে আশা করছে টোকিও।

    স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী জাপান। দেশটি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ গঠন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করে আসছে। ঢাকার মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী এলাকার অবকাঠামো উন্নয়ন জাপানের সহযোগিতায় বাস্তবায়িত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে।

    ২০২৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এ সফর গুরুত্বপূর্ণ হতে পারে। বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়ন দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসেবে আলোচনায় থাকবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    রাষ্ট্রদূত ছাড়াই প্রধানমন্ত্রীর জাপান সফর

    By zamanঅক্টোবর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, অপেক্ষা অনুমোদনের

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর জাপান সফর, একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    মোংলা বন্দর আধুনিকীকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    রাজনীতি

    প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করে বিএনপি: রিজভী

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বিশ্ব

    পৃথিবীজুড়ে বাড়ছে তীব্র দাবদাহ, বাড়ছে বিপর্যয়

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    দুর্বল অর্থনীতিতে চীনে তৈরি হচ্ছে ‘লক্ষ্যহীন প্রজন্ম’

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬

    নগরবাসীর স্বার্থে কোনো দল দেখি না: প্রশাসক সাখাওয়াত

    আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

    বাল্যবিবাহ বন্ধে সচেতনতা জরুরি: ডিসি রায়হান কবির

    শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের লাশ

    Demo
    আলোচিত

    জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বর ২৪, ২০২৬

    ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ

    অক্টোবর ৩, ২০২৬

    নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির

    অক্টোবর ১২, ২০২৬

    সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    অক্টোবর ২১, ২০২৬

    ‘সুপার এল নিনো’র পদধ্বনি, বৈশ্বিক জলবায়ু সংকট

    মে ১৬, ২০২৬

    ইউরোপজুড়ে রেকর্ড দাবদাহ, ফ্রান্সে সহস্রাধিক মৃত্যু

    জুন ২৯, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন