শহরের জল্লারপাড় সিটি পার্ক লেকে গোসল করতে নেমে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে। মৃত দুই শিশু সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকায় আলমাস মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
শিশুদের বাবা-মা জানান, শুক্রবার বিকেলে দুই ভাই লেকের সামনে মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর তারা বাড়িতে ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজির পর লেকের পাশে তাদের পাঞ্জাবি ও জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে চিৎকার শুরু করেন তারা।
পরে স্থানীয়রা এসে পানিতে নেমে খোঁজাখুঁজি করে প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে। পরে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সর্বশেষ
- বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
- বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
- সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
- তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
- বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
- জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর

