Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

হেল্পলাইনের মাধ্যমে সুপ্রিম কোর্টের ডিজিটাল সেবা

দেশের আলোমে ১৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি।

নিজস্ব প্রতিবেদক

দেশের বিচারব্যবস্থাকে আরও জনবান্ধব, সহজলভ্য ও ডিজিটাল করতে সুপ্রিম কোর্ট চালু করেছে হেল্পলাইন সেবা। এই সেবার মাধ্যমে দেশ-বিদেশের হাজারো বিচারপ্রার্থী আইন, আদালত ও মামলা-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সহায়তা পাচ্ছেন। ফলে বিচারপ্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও সেবাপ্রাপ্তি আরও সহজ হয়েছে।

২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন প্রথমবারের মতো এই হেল্পলাইন সেবা চালু করে। বিচারপ্রার্থীদের দ্রুত ও নির্ভুল তথ্য নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা প্রদান করা হয়। হেল্পলাইনে কল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ রয়েছে। অনলাইন সেবার জন্য রয়েছে ‘১০৩’ নম্বরও।

হেল্পলাইন সেবার জন্য ০১৩১৬-১৫৪২১৬ এবং ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপ যোগাযোগ করা যায়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’কে জানান, এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনগণ যাতে সর্বোচ্চ উপকার পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মোট ৬ হাজার ৯১২টি কল এসেছে। এর মধ্যে শুধু ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এসেছে ২ হাজার ৯০৫টি কল। এসব কল থেকে আইনি পরামর্শ, মামলা সংক্রান্ত তথ্য এবং অভিযোগ গ্রহণ করা হয়েছে।

মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, আইনি পরামর্শের জন্য ৩১৭টি কল এবং বিভিন্ন মামলার তথ্য জানতে ৫০৪টি কল এসেছে, যেগুলোর উত্তর তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত ৩৫৪টি কল এসেছে, যা সুপ্রিম কোর্টের এখতিয়ারবহির্ভূত হওয়ায় সংশ্লিষ্টদের যথাযথ পরামর্শ দেওয়া হয়েছে।

গত চার মাসে সুপ্রিম কোর্ট ও জেলা আদালত সংক্রান্ত অনিয়ম, দায়িত্বে অবহেলা ও সেবা প্রদানে বিলম্ব নিয়ে মোট ৫৮টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৪৮টি অভিযোগ ছিল বিলম্বিত সেবা, নথি হারানো এবং দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত। এসব সমস্যার বেশিরভাগই সমাধান করা হয়েছে এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হয়েছে।

এছাড়া বিচারক ও আদালত কর্মচারীদের বিরুদ্ধে মোট ১০টি অভিযোগ এসেছে। এর মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারকের বিরুদ্ধে ১টি, জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ৭টি এবং কর্মচারীদের বিরুদ্ধে ২টি অভিযোগ রয়েছে। কিছু অভিযোগ ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে এবং বাকি অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও জানা গেছে, হেল্পলাইন ১০৩-এ বহু কলের ক্ষেত্রে কলারদের কোনো সাড়া পাওয়া যায়নি, এমন কলের সংখ্যা ১ হাজার ৬৭২টি। বিচারব্যবস্থার সেবার পাশাপাশি দেশের ৬৪টি জেলা আদালত এবং ৮টি মহানগর দায়রা জজ আদালতেও পৃথক হেল্পলাইন চালু রয়েছে, যা বিচারপ্রার্থীদের সেবা আরও সহজ করেছে।

এই উদ্যোগের মাধ্যমে বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা, দ্রুততা ও জনসম্পৃক্ততা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

By zamanঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা: মাহদী আমিন

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

সৌদি আরবকে সহযোগিতার আশ্বাস বাংলাদেশ সরকারের

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন