Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

৬ জেলায় সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমবাজার খুলতে মালয়েশিয়াকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন আনোয়ার ইব্রাহিম

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ৬ জেলায় সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • শ্রমবাজার খুলতে মালয়েশিয়াকে প্রধানমন্ত্রীর আহ্বান
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন আনোয়ার ইব্রাহিম
  • আজ মালয়েশিয়া-চীন সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী
  • স্বর্ণা-জ্যোতির ব্যাটে লড়াই, বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
  • আনিসুল ইসলাম সানির জন্মদিন উদযাপিত
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, জুন ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

শ্রমবাজার খুলতে মালয়েশিয়াকে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশের আলোজুন ২২, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও তিনি উত্থাপন করেছেন।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দুই দেশের উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হওয়া উচিত, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।

সংবাদ সম্মেলনের শুরুতে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণ এবং উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অংশীদার এবং পারস্পরিক আস্থা ও জনগণের দৃঢ় সম্পর্কের ভিত্তিতে দুই দেশের বন্ধুত্ব গড়ে উঠেছে।

দ্বিপক্ষীয় বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, দুই দেশ যৌথ কমিশন বৈঠক ও পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর বিদ্যমান কাঠামোর মাধ্যমে সম্পৃক্ততা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, সংস্কৃতি, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দলিল ও সমঝোতা দুই দেশের সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সরকার কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছে।

তিনি জানান, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা এবং আরসিইপিতে যোগদানের ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতেও দুই দেশের মধ্যে মতবিনিময় হয়েছে বলে জানান তারেক রহমান। এ সময় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

৬ জেলায় সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ২২, ২০২৬
বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন আনোয়ার ইব্রাহিম

By দেশের আলোজুন ২২, ২০২৬
বাংলাদেশ

আজ মালয়েশিয়া-চীন সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ২১, ২০২৬
নারায়ণগঞ্জ

আনিসুল ইসলাম সানির জন্মদিন উদযাপিত

By দেশের আলোজুন ২০, ২০২৬
বাংলাদেশ

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ২০, ২০২৬
বাংলাদেশ

আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা

By দেশের আলোজুন ২০, ২০২৬
বাংলাদেশ

চীন সফরে ১৭ দলিল, থাকছে যৌথ ইশতেহার

By দেশের আলোজুন ২০, ২০২৬
বাংলাদেশ

চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল

By দেশের আলোজুন ২০, ২০২৬
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের তীব্র সমালোচনা করলেন জামায়াত আমির

By দেশের আলোজুন ২০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র খসড়া চুক্তির ১৪ দফায় যা আছে

By দেশের আলোজুন ১৮, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির খসড়া প্রকাশ

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা

নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আব্দুল জব্বার

Demo
আলোচিত

আজ বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির ৬৭তম জন্মদিন 

জুন ২০, ২০২৬২৩ Views

আনিসুল ইসলাম সানির জন্মদিন উদযাপিত

জুন ২০, ২০২৬১৩ Views

স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটাম শেষে ভিক্টোরিয়ায় জেলা প্রশাসনের অভিযান

জুন ১৬, ২০২৬১২ Views

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী, আহত ২০

জুন ১৭, ২০২৬১০ Views

ইরান চুক্তিতে থাকছে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল

জুন ১৭, ২০২৬১০ Views

ইরান-যুক্তরাষ্ট্র খসড়া চুক্তির ১৪ দফায় যা আছে

জুন ১৮, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন