Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

বাংলাদেশি টাকায় মেটানো যাবে বিদেশ ভ্রমণের খরচ

দেশের আলোআগস্ট ৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

বিদেশ ভ্রমণের প্যাকেজের মূল্য এখন থেকে বাংলাদেশি টাকায় পরিশোধ করতে পারবেন ভ্রমণকারীরা। স্থানীয়ভাবে লাইসেন্সপ্রাপ্ত ট্যুর অপারেটরদের বিদেশ ভ্রমণের প্যাকেজের মূল্য বাংলাদেশি টাকায় গ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে হোটেল, যাতায়াতসহ বিদেশে ভ্রমণ প্যাকেজের আওতাভুক্ত বিভিন্ন সেবার মূল্য দেশে বসেই টাকায় পরিশোধ করা যাবে।

রোববার (৯ আগস্ট) জারি করা এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক এ সুবিধার কথা জানিয়েছে। নতুন ব্যবস্থায় ট্যুর অপারেটররা ভ্রমণকারীদের কাছ থেকে দেশে বাংলাদেশি টাকায় প্যাকেজের মূল্য সংগ্রহ করতে পারবেন। পরে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে বিদেশে সংশ্লিষ্ট ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানিকে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।

এ ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে সংগৃহীত টাকার বিপরীতে প্রচলিত বিনিময় হারে বৈদেশিক মুদ্রা পাঠাতে হবে। তবে এই সুবিধা পেতে ট্যুর অপারেটরদের ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সদস্য হতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে তাদের চুক্তি বা সমঝোতা থাকতে হবে।

বিদেশ ভ্রমণ প্যাকেজের বিপরীতে এ ব্যবস্থায় একজন ভ্রমণকারীর জন্য বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। এই সীমা ভ্রমণের জন্য নির্ধারিত বার্ষিক বৈদেশিক মুদ্রার কোটার বাইরে প্রযোজ্য হবে। তবে সুবিধাটি শুধু সেই প্যাকেজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যার মূল্য গ্রাহক বাংলাদেশি টাকায় পরিশোধ করেছেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকের কাছ থেকে সংগৃহীত অর্থ যে প্রকৃতপক্ষে বিদেশ ভ্রমণসেবার বিপরীতে ব্যবহার করা হচ্ছে, তা নিশ্চিত করতে ট্যুর অপারেটরদের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করতে হবে। এর মধ্যে বিদেশি সেবা প্রদানকারীর ইনভয়েস বা চুক্তিপত্র, বিস্তারিত ভ্রমণসূচি ও ব্যয়ের হিসাব, ভ্রমণকারীদের পাসপোর্ট নম্বরসহ তালিকা এবং দেশি-বিদেশি ট্যুর অপারেটরের মধ্যকার চুক্তির কপি থাকতে হবে।

এ ছাড়া গ্রাহকের কাছ থেকে বাংলাদেশি টাকায় অর্থ গ্রহণের প্রমাণও সংরক্ষণ করতে হবে। প্রতিটি ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে লেনদেনের রেকর্ড রাখার পাশাপাশি একটি ক্যালেন্ডার বছরে ওই ব্যক্তির জন্য মোট কত বৈদেশিক মুদ্রা ছাড় করা হয়েছে, তার সমন্বিত হিসাবও রাখতে হবে।

কোনো ভ্রমণকারী অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে তার বার্ষিক বৈদেশিক মুদ্রার সীমা ইতোমধ্যে ব্যবহার করেছেন কি না, সে বিষয়ে তার কাছ থেকে ঘোষণাপত্র নিতে হবে। এর মাধ্যমে একই ব্যক্তির জন্য নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ছাড়ের সুযোগ বন্ধ করা হবে।

ট্যুর অপারেটররা তাদের সেবা মূল্য বা কমিশন বাংলাদেশি টাকায় রেখে দিতে পারবেন। তবে বিদেশি অংশীদারদের কাছে পাঠানো অর্থের পরিমাণ হতে হবে প্রযোজ্য কর বাদ দেওয়ার পর প্রকৃত পাওনা অর্থের সমান।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, এই সুবিধা শুধু প্রকৃত বিদেশ ভ্রমণসেবার জন্য ব্যবহার করা যাবে। অন্য কোনো উদ্দেশ্যে অর্থ স্থানান্তর, নিশ্চিত বুকিং বা চুক্তিগত দায়বদ্ধতা ছাড়া আগাম অর্থ পাঠানো কিংবা ভ্রমণ ব্যয়ের আড়ালে মূলধনী হিসাবের লেনদেন এ ব্যবস্থার আওতায় করা যাবে না।

বিদেশে অর্থ পাঠানোর আগে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করবে। লেনদেনটি প্রকৃত ও বৈধ কি না, তা নিশ্চিত হওয়ার পরই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। অর্থ পাঠানোর সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট রেমিট্যান্সের তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। পরে এসব লেনদেন যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক।

বিদেশ ভ্রমণ প্যাকেজের বিপরীতে অর্থ পাঠানোর বিষয়ে গত ৭ মে জারি করা বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত নির্দেশনা এফইপিডিতে থাকা বিধান সংশোধন করে নতুন নির্দেশনাটি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
অর্থনীতি

নভেম্বরে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬
অর্থনীতি

আইএমএফের ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ, চুক্তি হতে পারে ডিসেম্বরে

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন