Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গ্যাস সংকটে সাড়ে ৪৫০ ডায়িং কারখানা বন্ধ

দেশের আলোআগস্ট ১৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

তীব্র গ্যাস সংকটে নারায়ণগঞ্জের শিল্পকারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ শূন্যের কোঠায় নেমে যাওয়ায় জেলার প্রায় সাড়ে ৪৫০টি ডায়িং কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। একই কারণে শতাধিক গার্মেন্টস কারখানাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

শিল্প উদ্যোক্তারা জানান, গত দুদিন ধরে ডায়িং কারখানাগুলোতে গ্যাসের চাপ একেবারেই নেই। ফলে কাপড় রং করা সম্ভব হচ্ছে না। এতে প্রতিটি কারখানায় শত শত টন গ্রে কাপড় জমে আছে। ডায়িং থেকে ফেব্রিক্স না পাওয়ায় গার্মেন্টস কারখানাগুলোও নিয়মিত উৎপাদন চালাতে পারছে না।

ডায়িং কারখানার মালিকরা জানান, বিকল্প জ্বালানি হিসেবে তুষ, কয়লা ও লাকড়ি ব্যবহার করে বয়লার চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে চাহিদার তুলনায় এসব জ্বালানি পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। ফলে বিকল্প ব্যবস্থাতেও উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না।

নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীম বলেন, গ্যাস সংকটের কারণে ডায়িং কারখানা থেকে কোনো ফেব্রিক্স পাওয়া যাচ্ছে না। গ্যাসের চাপ একেবারে শূন্যে নেমে এসেছে। ফেব্রিক্সের অভাবে অনেক গার্মেন্টস কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

নিজের কারখানার উদাহরণ দিয়ে তিনি বলেন, ডায়িং থেকে প্রয়োজনীয় ফেব্রিক্স না পাওয়ায় গত সাত দিন কারখানা বন্ধ রাখার পর বুধবার তা খোলা হয়েছিল। কিন্তু ফেব্রিক্স না থাকায় বৃহস্পতিবার থেকে আবার কারখানা বন্ধ করতে হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে আগামী কয়েক দিনেও উৎপাদন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি।

ফজলে এহসান শামীম বলেন, ডায়িং থেকে ফেব্রিক্স না পাওয়ায় নারায়ণগঞ্জে প্রায় শতাধিক গার্মেন্টস কারখানায় উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এভাবে চলতে থাকলে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের পণ্য সরবরাহ বা শিপমেন্ট দেওয়া কঠিন হয়ে পড়বে।

তিতাস গ্যাসের সংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের চাহিদা প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে পাইপলাইনের ন্যাচারাল গ্যাসের চাহিদা প্রায় ৮৫০ মিলিয়ন ঘনফুট এবং এলএনজির চাহিদা প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট। মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এর প্রভাবেই সরবরাহ ও চাপ কমে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গ্যাস সংকটের কারণে ফেব্রিক্স ডায়িং করতে না পারায় সুইং, প্রিন্টিং, ফিনিশিং ও নিটিং বিভাগের শ্রমিকদেরও বসিয়ে রাখতে হচ্ছে। এতে শ্রমিকদের মজুরি পরিশোধ করলেও উৎপাদন না হওয়ায় ব্যবসায়ীদের লোকসান বাড়ছে। দ্রুত সংকট সমাধানে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন শিল্প উদ্যোক্তারা।

ব্যবসায়ী সাজ্জাদ হোসেন বলেন, গ্যাস সংকটে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প জ্বালানিতে উৎপাদন চালু রাখা গেলেও এতে ব্যয় কয়েক গুণ বেড়ে যাচ্ছে। সংকট দীর্ঘায়িত হলে রপ্তানি ও শ্রমিকদের কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে। একই সঙ্গে উৎপাদন ব্যয় বাড়লে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শিল্পের প্রতিযোগিতা সক্ষমতাও কমতে পারে।

এদিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও সংকট দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সিএনজি পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদা আক্তার জানান, নারায়ণগঞ্জে ৩৩টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। গ্যাসের চাপ মারাত্মকভাবে কমে যাওয়ায় প্রায় সবকটি স্টেশনই বন্ধ রাখতে হচ্ছে। দ্রুত জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ও চাপ স্বাভাবিক না হলে পরিবহন খাতেও সংকট আরও বাড়তে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বাংলাদেশ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বাংলাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন