Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ

ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ
  • ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড
  • দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক
  • দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
  • রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ
  • আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা অর্থায়ন

দেশের আলোসেপ্টেম্বর ৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তাদের প্রত্যেককে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এর মধ্যে থাকবে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদান।

‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এ উদ্যোগ প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলায় চালু করা হবে। কর্মসূচি সফল হলে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় তা সম্প্রসারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্যোক্তার ধরন ও প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। উদ্যোক্তা যে খাতে কাজ করবেন, সেই খাতের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ দেওয়া হবে। ঋণের সুদের হার হবে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে। ঋণের ক্ষেত্রে কোনো সহায়ক জামানত দিতে হবে না।

অর্থায়নের একটি অংশ আসবে অংশগ্রহণকারী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে। অনুদানের অর্থ নির্ধারিত উদ্দেশ্যে সঠিকভাবে ব্যবহার করা হলে তা ফেরত দিতে হবে না। তবে নির্ধারিত কাজে ব্যবহার না করলে অনুদানের অর্থ ঋণে পরিণত হবে।

কর্মসূচির শুরুতেই অনুদানের একটি অংশ উদ্যোক্তাদের দেওয়া হবে। বাকি অর্থ আলাদা হিসাবে সংরক্ষণ করা হবে। উদ্যোক্তার ঋণ পরিশোধের আগ্রহ ও নির্ধারিত মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে ওই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০ আগস্টের সভার কার্যবিবরণী অনুযায়ী, দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে ব্যবসার সম্ভাবনাময় ধারণা থাকা অনেক তরুণ প্রাথমিক মূলধন, ব্যবসায়িক পরামর্শ, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের অভাবে উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন না।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্ভাবনাময় তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। যাচাই-বাছাই ও সংক্ষিপ্ত তালিকা তৈরির পর উদ্যোক্তা নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, প্রকৃত অর্থের প্রয়োজন এবং ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে।

প্রতিটি জেলায় একটি ব্যাংক কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। তবে উদ্যোক্তা নির্বাচনের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস, সংশ্লিষ্ট ব্যাংক ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় মোট ৫০৩টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় ১০ জন করে মোট ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ জন্য ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২৫০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক এবং বাকি ২৫০ কোটি টাকা জোগান দেবে অংশগ্রহণকারী ব্যাংকগুলো। তহবিলের একটি অংশ বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকেও আসবে।

কর্মসূচির প্রশাসনিক ও বাস্তবায়ন ব্যয়ও নির্ধারণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে উদ্যোক্তা খোঁজা ও প্রচার, আবেদন যাচাই, সভা-সেমিনার, কর্মশালা, ব্যবসায়িক ধারণা মূল্যায়ন এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির ব্যয় বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই তহবিল থেকে বহন করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআরে দ্রুত বাড়ছে লেনদেন, সপ্তাহে ৭০০ কোটি

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
অর্থনীতি

৩ দেশ থেকে ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
অর্থনীতি

সুগন্ধি চাল রফতানির কোটা অর্ধেক করল সরকার

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
অর্থনীতি

ব্যাংক নিয়োগে মেধা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

By দেশের আলোসেপ্টেম্বর ৭, ২০২৬
অর্থনীতি

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ

By দেশের আলোসেপ্টেম্বর ৭, ২০২৬
অর্থনীতি

ডিজিটাল লেনদেনে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ৬, ২০২৬
অর্থনীতি

সেপ্টেম্বরে দেশে আসছে আড়াই লাখ টন সার

By দেশের আলোসেপ্টেম্বর ৫, ২০২৬
অর্থনীতি

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা

By দেশের আলোসেপ্টেম্বর ৪, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

মার্চ ২২, ২০২৬

মার্চে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যে স্বস্তি

এপ্রিল ৬, ২০২৬

চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব, চলেছে অভিযান

এপ্রিল ১২, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন