Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ

ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ
  • ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড
  • দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক
  • দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
  • রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ
  • আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
আর্থিক অন্তর্ভুক্তিতে বাংলাদেশ ব্যাংকের দুই আন্তর্জাতিক স্বীকৃতি

নিজস্ব সংবাদদাতা

আর্থিক অন্তর্ভুক্তি এবং নারীদের আর্থিক সেবার আওতায় আনার ক্ষেত্রে অগ্রগতির স্বীকৃতি হিসেবে দুটি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে এই স্বীকৃতি দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।

গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) গ্লোবাল পলিসি ফোরামে (জিপিপি) বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এএফআইয়ের মায়া ডিক্লারেশন কমিটমেন্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) প্রতিবছর আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে স্বনির্ধারিত বিভিন্ন লক্ষ্যমাত্রা গ্রহণ করে। এসব লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য অংশ অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে ‘মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়।

এর আগে ২০২৫ সালেও একই পুরস্কার অর্জন করেছিল বাংলাদেশ ব্যাংক। ফলে টানা দ্বিতীয়বারের মতো এএফআইয়ের মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড পেল দেশের কেন্দ্রীয় ব্যাংক।

অন্যদিকে, জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স এবং এএফআইয়ের ডেনারাউ অ্যাকশন প্ল্যানের লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ সম্মাননা দেওয়া হয়েছে।

এএফআই আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে নীতিনির্ধারণী ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে ৮২টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসহ ৮৯টি প্রতিষ্ঠান সংগঠনটির সদস্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

বাংলা কিউআরে দ্রুত বাড়ছে লেনদেন, সপ্তাহে ৭০০ কোটি

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
অর্থনীতি

৩ দেশ থেকে ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
অর্থনীতি

সুগন্ধি চাল রফতানির কোটা অর্ধেক করল সরকার

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
অর্থনীতি

ব্যাংক নিয়োগে মেধা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

By দেশের আলোসেপ্টেম্বর ৭, ২০২৬
অর্থনীতি

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ

By দেশের আলোসেপ্টেম্বর ৭, ২০২৬
অর্থনীতি

ডিজিটাল লেনদেনে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ৬, ২০২৬
অর্থনীতি

সেপ্টেম্বরে দেশে আসছে আড়াই লাখ টন সার

By দেশের আলোসেপ্টেম্বর ৫, ২০২৬
অর্থনীতি

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা

By দেশের আলোসেপ্টেম্বর ৪, ২০২৬
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা অর্থায়ন

By দেশের আলোসেপ্টেম্বর ৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

মার্চ ২২, ২০২৬

মার্চে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যে স্বস্তি

এপ্রিল ৬, ২০২৬

চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব, চলেছে অভিযান

এপ্রিল ১২, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন