স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঘোষিত দলে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং নাহিদা আক্তারকে সহ-অধিনায়ক করা হয়েছে। সিরিজের প্রথম ম্যাচ ৯ অক্টোবর, দ্বিতীয়টি ১১ অক্টোবর এবং তৃতীয় ম্যাচ ১৪ অক্টোবর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
সর্বশেষ জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল থেকে জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ফিরেছেন সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি। দিশা ও হাবিয়ার এটি জাতীয় দলের ওয়ানডে দলে নতুন অন্তর্ভুক্তি।
বাংলাদেশ সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে। সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল নিগার সুলতানার দল।
অস্ট্রেলিয়া সফরের দলে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, ঋতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।

