নিজস্ব সংবাদদাতা
ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ফুলগাজী ডাকবাংলোয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
তিন উপজেলার সরকারি ভবনের ছাদে মোট ৯৬০ দশমিক ৮ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ দশমিক ৬ কিলোওয়াট, পরশুরামে ২৯৫ দশমিক ৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ দশমিক ৪ কিলোওয়াট ক্ষমতার ব্যবস্থা রয়েছে।
সরকারি ভবনের ছাদ ব্যবহার করে এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
এ উদ্যোগের ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। একই সঙ্গে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে।
প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

