Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রবাসী কার্ডে ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনার পরিকল্পনা

    দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

    ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • প্রবাসী কার্ডে ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনার পরিকল্পনা
    • দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির
    • ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
    • ৬০ বছরের রেকর্ড ভেঙে লিটনের ইতিহাস
    • আচরণে ফ্যাসিবাদের ছাপ যেন না থাকে: রিজভী
    • বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পৌঁছানোর শঙ্কা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    দেশের আলো - Daily Desher Alo Advertisement
    Uncategorized

    প্রবাসী কার্ডে ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনার পরিকল্পনা

    zamanঅক্টোবর ১৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads

    নিজস্ব প্রতিবেদক
    প্রবাসী কার্ডধারীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে ৩ শতাংশ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। বর্তমানে ব্যাংকগুলোর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২.৫ শতাংশ হারে প্রণোদনা পান প্রবাসীরা।

    মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা রামরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দু দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    প্রতিমন্ত্রী জানান, প্রবাসীদের সুনির্দিষ্ট সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জর্ডান, দক্ষিণ কোরিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ বেশ কয়েকটি দেশে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম চালু রয়েছে। এই কার্ডের মাধ্যমে দেশে ও বিদেশে সরাসরি আর্থিক লেনদেন, কেনাকাটা ও বিল পরিশোধের সুবিধা থাকবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় অগ্রাধিকার ও বিশেষ ছাড়ের বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

    অভিবাসন খাতে শৃঙ্খলা ও জবাবদিহি ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে মো. নুরুল হক বলেন, দেশে বর্তমানে প্রায় তিন হাজার রিক্রুটিং এজেন্সি চালু রয়েছে। এসব প্রতিষ্ঠানের কাজের দক্ষতা ও মান বিবেচনা করে দ্রুত গ্রেডিং প্রথা চালু করা হবে। এর ফলে মানদণ্ডে উত্তীর্ণ হয়ে মাত্র ৩০০ থেকে ৫০০টি এজেন্সি টিকে থাকতে পারে, যা অভিবাসনপ্রক্রিয়া নিয়ন্ত্রণ ও তদারকি আরও সহজ করবে। এজেন্সিগুলোকে সঠিক নিয়ন্ত্রণে না আনতে পারলে প্রতারণা ও অনিয়ম পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।

    প্রবাসীদের নানা বিড়ম্বনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পাসপোর্ট তৈরিতে দালালের দৌরাত্ম্য, বিদেশে গিয়ে চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া, দূতাবাসে কাক্সিক্ষত সেবা না মেলা এবং বিমানবন্দরে নানা অব্যবস্থাপনার শিকার হন প্রবাসীরা। এসব সমস্যা নিরসন এবং প্রবাসী কর্মীদের সার্বিক মর্যাদা নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

    বিশেষ করে জমিজমা সংক্রান্ত আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তির জন্য ভূমি ও আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে। এর মাধ্যমে প্রবাসীদের যেকোনো জমিজমা সংক্রান্ত অভিযোগ সাত দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের পরিকল্পনা রয়েছে।

    বিদেশে যাওয়ার ছয় মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হয়ে দেশে ফিরে আসা কর্মীদের সহায়তা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় ‘রেস’ প্রকল্প চালু রয়েছে বলেও জানান তিনি।

    আন্তর্জাতিক শ্রমবাজারে টিকে থাকতে দক্ষ কর্মী তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তি ও চাহিদার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর পাঠ্যক্রম আধুনিকায়ন করা হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কারিকুলাম আন্তর্জাতিক বাজারের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
    বাংলাদেশ

    ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
    বাংলাদেশ

    রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

    By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
    বাংলাদেশ

    স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

    By zamanঅক্টোবর ১২, ২০২৬
    বাংলাদেশ

    সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
    বাংলাদেশ

    পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
    বাংলাদেশ

    জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    অধ্যাদেশ চাপে সংসদে দুই বেলা অধিবেশন

    By দেশের আলোএপ্রিল ৭, ২০২৬

    ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৩ লাখ

    ভূমি সেবাকে জনবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    Demo
    আলোচিত

    মাদকে সয়লাব রূপালী আবাসিক এলাকা

    এপ্রিল ২২, ২০২৬

    চাষাঢ়ায় অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ২

    মে ৫, ২০২৬

    প্রয়োজনীয় যাচাই ছাড়া নামজারি নয়: জেলা প্রশাসক

    মে ২০, ২০২৬

    ইমেজ সংকট এড়াতে হার্ডলাইনে জেলা পুলিশ

    জুন ১২, ২০২৬

    নারায়ণগঞ্জ কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

    জুলাই ১, ২০২৬

    সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন

    আগস্ট ২৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন