Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে তিন সাংবাদিক

    পবিত্র দুই শহরকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার হুতিদের

    আজ রাতেই জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে তিন সাংবাদিক
    • পবিত্র দুই শহরকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার হুতিদের
    • আজ রাতেই জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
    • তত্ত্বাবধায়ক সরকার গঠনে উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টির প্রস্তাব
    • ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’
    • আগস্টে ইইউতে ডেনিম রপ্তানি বাড়ল ১২.৭১ শতাংশ
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    পবিত্র দুই শহরকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার হুতিদের

    মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
    দেশের আলোঅক্টোবর ২৫, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

    আন্তর্জাতিক ডেস্ক

    সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ইসলামের পবিত্র দুই শহরকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী।

    শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। পরে সেগুলোর ধ্বংসাবশেষ মক্কার ওয়াদি মুগামাস, জেদ্দার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের একটি জনবসতিহীন স্থানে পাওয়া যায়। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি।

    হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি পবিত্র দুই শহরকে লক্ষ্য করে হামলার অভিযোগকে ‘বড় ধরনের মিথ্যা’ বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়ে সৌদি পক্ষের অভিযোগ সত্য নয়।

    এর আগে শনিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

    এদিকে হুতিরা দাবি করেছে, শুক্রবার ও শনিবার সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির ভাষ্য অনুযায়ী, এসব লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মাম ও নাজরান অঞ্চলের বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমানঘাঁটি ছিল। এ ছাড়া অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও তেল পাম্পিং স্টেশনেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে এসব হামলার ফলাফল সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

    অন্যদিকে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার অভিযোগ করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে কোস্টগার্ডের একটি স্থাপনা লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    ক্যানসার টিকায় বড় সাফল্য, ঝুঁকি কমেছে ৪২ শতাংশ

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    বিশ্ব

    থাইল্যান্ডে সয়েল ফিভারে ৪৫ মৃত্যু, আক্রান্ত ৫৭০

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    বিশ্ব

    ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বিশ্ব

    পৃথিবীজুড়ে বাড়ছে তীব্র দাবদাহ, বাড়ছে বিপর্যয়

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বিশ্ব

    ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বিশ্ব

    ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বিশ্ব

    আর্কটিকে প্রভাব বাড়াতে ইইউর নতুন কৌশল

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    বিশ্ব

    তীব্র খাদ্যসংকটে গাজায় ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি

    By দেশের আলোঅক্টোবর ১৯, ২০২৬
    বিশ্ব

    তেলাপোকার পর এবার ভারতে আলোচনায় মাছি জনতা পার্টি

    By দেশের আলোঅক্টোবর ১৮, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

    By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬

    শংকরে ক্ষুব্ধ নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়

    ফতুল্লায় গ্রিল কেটে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণ লুট

    ফতুল্লায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোস্তফা গ্রেফতার

    রূপগঞ্জে ৩২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

    Demo
    আলোচিত

    ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’

    অক্টোবর ২৫, ২০২৬

    হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা

    এপ্রিল ১১, ২০২৬

    ভাঙ্গারপুলে ভুয়া ডিবি’র এলোপাতাড়ি গুলি

    এপ্রিল ২০, ২০২৬

    ৭ খুন মামলার ১ যুগ পূর্তি

    এপ্রিল ২৭, ২০২৬

    সাজাপ্রাপ্ত পলাতক আসামী আতিকুর গ্রেফতার

    মে ১১, ২০২৬

    আবারও ত্বকী হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি

    জুন ৮, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন