Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?

    স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?
    • স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
    • টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার
    • বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে
    • এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
    • শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    আড়াইহাজার

    ভুয়া ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণালংকার লুট

    দেশের আলোঅক্টোবর ৩১, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ভুয়া ডিবি পরিচয়ে স্বর্ণালংকার লুট

    নিজস্ব প্রতিবেদক

    ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিবি পুলিশের পরিচয়ে একটি যাত্রীবাহী বাস থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে মারধর করে হাতকড়া পরানো হয় এবং চোখ বেঁধে একটি নোয়া গাড়িতে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

    বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁর কাছ থেকে স্বর্ণ ও রুপার অলংকার, নগদ ৩০ হাজার টাকা এবং মোবাইল ফোনের সিম নিয়ে ঢাকা-ডেমরা সুলতানা কামাল সেতুর পূর্ব পাশে তাঁকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

    এ ঘটনায় ভুক্তভোগী রামপদ দাস (৪২) শুক্রবার (৩০ অক্টোবর) আড়াইহাজার থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে অভিযোগ দিয়েছেন।

    রামপদ দাস নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা। নরসিংদী শহরের বাতিলবাড়ী রোডের গেঞ্জিপট্টি মোড়ে ‘নন্দিতা শিল্পালয় অ্যান্ড স্টোর’ নামে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক তিনি।

    অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন রামপদ তাঁর দোকানের কর্মচারী সাগর দাসকে সঙ্গে নিয়ে ঢাকার তাঁতীবাজার থেকে স্বর্ণ ও রুপার অলংকার কেনেন। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে তাঁরা গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি বাসে নরসিংদীর উদ্দেশে রওনা হন। তাঁদের সঙ্গে ছিল প্রায় ৬০ ভরি স্বর্ণ, যার আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া ২৯০ ভরি রুপার মূল্য ছিল প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে অলংকারগুলোর মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

    অভিযোগে বলা হয়, রাত পৌনে ১০টার দিকে বাসটি পুরিন্দা বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের জ্যাকেট ও হেলমেট পরা চার ব্যক্তি বাসে ওঠেন। তাঁরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে রামপদকে ধরতে এসেছেন বলে জানান এবং তাঁর এক হাতে হাতকড়া পরিয়ে দেন। তিনি বাস থেকে নামতে না চাইলে দুর্বৃত্তরা লাঠি দিয়ে তাঁকে মারধর করে। পরে টেনেহিঁচড়ে বাস থেকে নামিয়ে একটি নোয়া গাড়িতে তুলে নেয়।

    গাড়িতে তোলার পর তাঁর দুই চোখ গামছা দিয়ে বেঁধে দুই হাতে শক্ত করে হাতকড়া পরানো হয়। এরপর মারধর ও হত্যার ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা ৬০ ভরি স্বর্ণ, ২৯০ ভরি রুপা এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

    অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর চোখের বাঁধন ও হাতকড়া খুলে আবার গামছা দিয়ে হাত বেঁধে দেয়। তাঁর মোবাইল ফোন থেকে সিম খুলে ফোনটি ফেরত দেওয়া হয়। পরে ডেমরা সুলতানা কামাল সেতুর পূর্ব পাশে তাঁকে নামিয়ে দিয়ে পেছনে তাকালে গুলি করার হুমকি দেয় তারা। এরপর গাড়িটি ঢাকার দিকে চলে যায়।

    পরে স্থানীয় একটি দোকান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন রামপদ। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে সেখান থেকে নিয়ে যান। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

    অভিযোগে দুর্বৃত্তদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪৫ বছর বলে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ মাঝারি গড়নের, আবার কেউ স্বাস্থ্যবান ছিলেন। সবার পরনে প্যান্ট-শার্ট ও ডিবি পুলিশের জ্যাকেট ছিল বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী।

    আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, রামপদ দাস শুক্রবার থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তিনি কোথা থেকে অলংকার নিয়ে আসছিলেন এবং কোথায় যাচ্ছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    আড়াইহাজার

    স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    আড়াইহাজার

    ডাকাত গ্রেফতারে সহায়তার জেরে বিএনপি নেতা জখম

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    আড়াইহাজার

    বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে ব্যবসায়ীকে জরিমানা

    By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
    নারায়ণগঞ্জ

    আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

    By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
    নারায়ণগঞ্জ

    আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর করুণ মৃত্যু

    By দেশের আলোআগস্ট ২০, ২০২৬
    নারায়ণগঞ্জ

    জেলের জালে উঠল পুলিশের লুট হওয়া শটগান

    By দেশের আলোআগস্ট ৪, ২০২৬
    নারায়ণগঞ্জ

    নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

    By দেশের আলোজুলাই ১০, ২০২৬
    নারায়ণগঞ্জ

    আড়াইহাজারে চিকিৎসককে মারধরের অভিযোগ

    By দেশের আলোজুলাই ৬, ২০২৬
    নারায়ণগঞ্জ

    আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার

    By দেশের আলোজুন ১০, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

    মার্চ ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন