Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ
    • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
    • কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?
    • গোল্ডেন বয় পুরস্কার জিতলেন বার্সেলোনার পাউ কুবারসি
    • স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী
    • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি মর্যাদা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বুধবার, নভেম্বর ১১, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    খেলা

    ‘দেশের দর্শকদের সামনে খেলাই বাড়তি অনুপ্রেরণা দেবে’

    দেশের আলোনভেম্বর ১, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    সাফ চ্যাম্পিয়নশিপে শমিত সোম

    স্পোর্টস ডেস্ক

    সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে বাকি আর মাত্র তিন দিন। ঘরের মাঠে বড় এই আসরকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। দেশের দর্শকদের সামনে গ্যালারিভর্তি সমর্থকের উপস্থিতিতে খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শমিত সোম।

    রোববার (১ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। শমিত বলেন, দেশের সবার জন্যই তাঁরা জিততে চান। এটি বড় একটি টুর্নামেন্ট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের দর্শকদের সামনে খেলতে তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

    সাফের প্রস্তুতির অংশ হিসেবে রোববার একটি প্রীতি ম্যাচও খেলেছে বাংলাদেশ দল। প্রায় এক বছর পর দেশের মাঠে খেলতে নামার অপেক্ষায় থাকা শমিত বলেন, শেষবার এখানে খেলতে নেমে ভারতকে হারিয়েছিলেন তাঁরা। সাফেও একই ধরনের ফল পাওয়ার আশা করছেন তিনি।

    বিদেশের মাঠে খেলার সময় সমর্থকদের উপস্থিতি মিস করেছেন বলেও জানান শমিত। তাঁর ভাষায়, সান মারিনোতে প্রবাসী বাংলাদেশিরা সমর্থন দিয়েছিলেন। তবে আসিয়ান কাপে তাঁরা প্রত্যাশিত সমর্থন পাননি। এবার গ্যালারিভর্তি দর্শকের সামনে খেলা দলের জন্য বড় অনুপ্রেরণা হবে।

    শমিত বলেন, পুরো দেশ ও দর্শকদের জন্যই তাঁরা শিরোপা জিততে চান। ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতি খেলোয়াড়দের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

    সাফের আগে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চোটে পড়ায় কিছুটা শূন্যতা তৈরি হয়েছে বলে স্বীকার করেন এই মিডফিল্ডার। হামজা ও ফারহানের মতো খেলোয়াড়দের মিস করবেন জানিয়ে তিনি বলেন, দলে এমন খেলোয়াড়ও রয়েছেন, যাঁদের ওপর তাঁর পূর্ণ আস্থা আছে। প্রত্যেকের খেলার ধরন আলাদা হলেও বর্তমান দলটির ভুটান ম্যাচসহ সামনের ম্যাচগুলোতে ভালো করার সামর্থ্য রয়েছে।

    নিজের ফিটনেস নিয়েও কথা বলেন শমিত। তিনি জানান, সময়টা তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন। এখন তাঁর মূল লক্ষ্য ফিটনেস ও খেলার চাপ নেওয়ার সক্ষমতা বাড়ানো। সাফের মতো টুর্নামেন্টে সামান্য ব্যথা থাকলেও খেলতে হয়—এটাই বাস্তবতা বলে মন্তব্য করেন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    খেলা

    গোল্ডেন বয় পুরস্কার জিতলেন বার্সেলোনার পাউ কুবারসি

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    খেলা

    মালয়েশিয়ার বিপক্ষে রেকর্ড জয়, সেমিফাইনালে যুব বাংলাদেশ

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    খেলা

    সিলেট টেস্ট জিততে রেকর্ড গড়ার চ্যালেঞ্জে বাংলাদেশ

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    খেলা

    শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    খেলা

    ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    খেলা

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    খেলা

    ফুটবল ম্যাচ ঠিক ৯০ মিনিটের হলো যেভাবে

    By দেশের আলোনভেম্বর ৫, ২০২৬
    খেলা

    বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে সম্মত ফিফা

    By দেশের আলোনভেম্বর ৪, ২০২৬
    খেলা

    ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে টপকালো আফগানিস্তান

    By দেশের আলোনভেম্বর ৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    নারায়ণগঞ্জ কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

    By দেশের আলোজুলাই ১, ২০২৬

    সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন

    জামিন পেলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত

    নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

    সোনারগাঁয়ে চুনাভর্তি ট্রাকে আগুন

    Demo
    আলোচিত

    হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও পারফিউম

    অক্টোবর ১৫, ২০২৬

    মার্কিন নির্বাচনে রেকর্ড গড়লেন পাঁচ হিজাবি নারী

    নভেম্বর ৯, ২০২৬

    কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি

    আগস্ট ৩০, ২০২৬

    অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্ট উড়িয়ে দেওয়ার হুমকি

    অক্টোবর ২৪, ২০২৬

    সবজির দামে ঊর্ধ্বগতি, অস্থির মুরগির বাজার

    এপ্রিল ৪, ২০২৬

    পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

    এপ্রিল ১৭, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন