Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

    শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?

    শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
    • শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?
    • শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
    • মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা
    • প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয়, রেকর্ড গড়ল জিটিএ সিক্স
    • রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ২২, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    খেলা

    বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে সম্মত ফিফা

    দেশের আলোনভেম্বর ৪, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ফিফার বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা

    স্পোর্টস ডেস্ক

    বিশ্বকাপসহ নিজেদের শীর্ষ প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনা নিয়ে তৈরি গুরুত্বপূর্ণ নথি ফিফার সদস্যদের দেখার সুযোগ দিতে সম্মত হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানিয়েছে ফিফার ঘনিষ্ঠ একটি সূত্র।

    সূত্রটি জানায়, ফিফা কাউন্সিলের সদস্যদের—যাঁদের মধ্যে সব সহসভাপতিও রয়েছেন—‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পর্যালোচনার সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে।

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত এ পরিকল্পনা নিয়ে কাউন্সিলের ৩৭ সদস্যকে সোমবার চিঠি পাঠান সংস্থাটির মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম। চিঠিতে বলা হয়, সদস্যরা নথিগুলো সরাসরি দেখতে চাইলে আগামী দুই সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে। তবে এ জন্য নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে।

    সূত্রটি আরও জানায়, সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে গিয়ে নথিগুলো পর্যালোচনা করা যাবে।

    ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এফএফই পরিকল্পনা নিয়ে ফিফার কাছে একাধিক প্রশ্ন তুলেছিল। সেগুলোর জবাব দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ২ নভেম্বর শেষ হওয়ার পর ফিফার নথি দেখানোর এই উদ্যোগ সামনে এল।

    জুলাইয়ের শেষ দিকে প্রকাশ্যে আসা এফএফই পরিকল্পনার বিরোধিতায় নেতৃত্ব দেয় উয়েফা। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিশ্বকাপসহ ফিফার শীর্ষ প্রতিযোগিতাগুলোতে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার সুযোগ তৈরি হতো। তবে তীব্র সমালোচনার মুখে ইনফান্তিনো দ্রুতই প্রস্তাবটি প্রত্যাহার করে নেন।

    এদিকে, সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে সম্ভাব্য ‘অপরাধমূলক অব্যবস্থাপনার’ অভিযোগ আনার জন্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতের দ্বারস্থ হয়েছে উয়েফা।

    গত ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকের পর উয়েফার মহাসচিব থিওডোর থিওডোরিদিস এফএফই পরিকল্পনা নিয়ে ৪০টির বেশি প্রশ্ন ও তথ্য চেয়ে গ্রাফস্ট্রমকে চিঠি পাঠান।

    চিঠিতে ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হস্তক্ষেপের পর বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি স্থগিত করার বিষয়টিও তুলে ধরা হয়।

    তবে নির্ধারিত সময়ের মধ্যে উয়েফাকে কোনো জবাব দেয়নি ফিফা। সংস্থাটির যুক্তি, এত অল্প সময়ের মধ্যে সব প্রশ্নের জবাব দেওয়া ‘বাস্তবসম্মত নয়’।

    আগামী মার্চে ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে লড়বেন ইনফান্তিনো। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। তবে এখন পর্যন্ত তাঁর বিপক্ষে গ্রহণযোগ্য কোনো প্রার্থী খুঁজে পায়নি উয়েফা।

    গত ২৩ অক্টোবর এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন ঘোষণা করে। এতে তাঁর অবস্থান আরও শক্ত হয়েছে।

    কনকাকাফের প্রধান ভিক্টর মন্তালিয়ানিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে কানাডীয় এই কর্মকর্তা উত্তর আমেরিকার ফুটবল কনফেডারেশনের প্রধান হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেছেন। ফলে ইনফান্তিনোর বিরুদ্ধে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা কম।

    টটেনহ্যাম হটস্পার, সেল্টিক ও সুইজারল্যান্ডের সাবেক ডিফেন্ডার রামন ভেগা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে প্রয়োজনীয় সমর্থন তিনি পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    খেলা

    শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    খেলা

    ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বার ওমরাহ করলেন ব্রাজিলের ফুটবলার

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    খেলা

    জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    খেলা

    অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    খেলা

    আইপিএল নিলামের আগে ১০ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    খেলা

    অলিম্পিক গেমস ক্রিকেটের বাছাইপর্ব হবে বাংলাদেশে

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    খেলা

    দক্ষিণ আফ্রিকার মাটিতে জুটি গড়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

    By দেশের আলোনভেম্বর ১৬, ২০২৬
    খেলা

    পাঁচ দেশের অংশগ্রহণে প্রথম ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    খেলা

    খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

    মার্চ ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন