Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

    শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?

    শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
    • শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?
    • শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
    • মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা
    • প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয়, রেকর্ড গড়ল জিটিএ সিক্স
    • রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ২২, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ৭ নভেম্বরের বাণী

    নিজস্ব প্রতিবেদক

    একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি, বৈষম্য ও সব ধরনের ষড়যন্ত্রের অবসানে কাজ করতে হবে।

    শুক্রবার (৬ নভেম্বর) আগামীকাল ৭ নভেম্বর ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

    রাষ্ট্রপতি বলেন, ৭ নভেম্বরের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চা পাবে সর্বোচ্চ অগ্রাধিকার।

    ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

    বাণীতে তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে অবিস্মরণীয় একটি দিন। দেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। সে সময়ের রাজনৈতিক অস্থিরতা ও সংকটের মধ্যে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পরিস্থিতি তৈরি হয়। এ সময় স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। জনগণের সমর্থনে তাঁর ওপর রাষ্ট্র পরিচালনা ও জাতীয় সংকট উত্তরণের দায়িত্ব অর্পিত হয়।

    সিপাহি ও জনতার সংহতিকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত এক অভূতপূর্ব জাগরণ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় সংহতি ও ঐক্যের পরিচয় দিয়েছে। একই চেতনার পুনর্জাগরণ ঘটে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে। ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ, সশস্ত্র বাহিনীর সদস্যসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

    রাষ্ট্রপতি আরও বলেন, জাতীয় জীবনে বিপ্লব ও সংহতির গুরুত্ব অপরিসীম। এর ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। পাশাপাশি অর্থনৈতিক মুক্তি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করেন। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি।

    রাষ্ট্রপতি বলেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে এবং গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। বিভিন্ন সময়ে কর্তৃত্ববাদী শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে দেশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নির্বাচিত সরকারের নেতৃত্বে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা অপরিহার্য।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বাংলাদেশ

    তরুণদের কর্মসংস্থানে এসএমই খাতের বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বাংলাদেশ

    জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বাংলাদেশ

    ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বাংলাদেশ

    ৬২ বছরে পা রাখলেন তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও নতুন চ্যালেঞ্জ

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    কারিগরি শিক্ষার প্রসার ও মান বাড়াতে জোর রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

    মার্চ ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন