Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা

    শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    নাঈম হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা
    • শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি
    • নাঈম হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার
    • বিদেশে চিকিৎসায় ৩০ হাজার ডলার পাঠাতে পারবে বাংলাদেশিরা
    • এলিজাবেথ হোমসের প্রতারণার গল্পে বক্স অফিসে সাফল্য
    • আমরা রাজপথে আছি ও থাকব: প্রধানমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    রাজনীতি

    আত্মনির্ভরশীল হতে হলে সমবায় আন্দোলন জরুরি: রিজভী

    দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    জাতীয় সমবায় দিবস ২০২৬

    নিজস্ব প্রতিবেদক

    কৃষিপ্রধান বাংলাদেশকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে দেশজুড়ে সমবায় আন্দোলন আরও শক্তিশালী ও বেগবান করার ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

    রোববার (৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ি (জোড়া পাম্প) এলাকার কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    রিজভী বলেন, ‘সমবায়ভিত্তিক উদ্যোগকে যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যেত, তবে দেশের কোনো নাগরিক নিরক্ষর থাকত না এবং সবার জন্য শিক্ষা, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতো।’

    ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে রিজভী আরও বলেন, ‘আমাদের এই দেশ মূলত কৃষিপ্রধান। কৃষির বিকাশ এবং আত্মনির্ভরশীলতা অর্জনের মূল পথ আমরা এই সমবায় আন্দোলনের মাধ্যমেই খুঁজে পেতে পারি। কালীগঞ্জে সমবায় কার্যক্রমের যে ধারা বজায় রয়েছে, তা দেশজুড়ে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।’

    তিনি বলেন, দিবসটি কেবল আনুষ্ঠানিকতা পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারলে ক্ষুধা ও দারিদ্র্য দূর করে সহজেই নিজের পায়ে দাঁড়ানো সম্ভব।

    কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

    আলোচনা সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক অগ্রগতি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, কালবের চেয়ারম্যান আগস্টিক পিউরিফিকেশন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আরমান হোসেন মাস্টার এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সমবায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    রাজনীতি

    আমরা রাজপথে আছি ও থাকব: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    রাজনীতি

    পানির ন্যায্য হিস্যায় ভারতকে ছাড় নয়: আখতার

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    রাজনীতি

    বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির ৭ দিনের কর্মসূচি

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    রাজনীতি

    পোশাকশিল্পে নাশকতার পেছনে হাসিনার উসকানি: রিজভী

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    রাজনীতি

    আঞ্চলিক শান্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ: রিজভী

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    রাজনীতি

    সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত করছে পরাজিত শক্তি: রাশেদ খাঁন

    By দেশের আলোনভেম্বর ৪, ২০২৬
    রাজনীতি

    বিপ্লব আপনারা কবে করেছেন, জামায়াতকে রুহুল কবির রিজভী

    By দেশের আলোনভেম্বর ৩, ২০২৬
    রাজনীতি

    গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্যও আসবে না: নাহিদ ইসলাম

    By দেশের আলোনভেম্বর ২, ২০২৬
    রাজনীতি

    দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

    By দেশের আলোনভেম্বর ১, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    ফতুল্লায় গণপিটুনিতে যুবক নিহত

    By দেশের আলোজুলাই ৫, ২০২৬

    টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

    পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন সাখাওয়াত

    ক্ষমতার মোহে ইতিহাস ভুলছে সরকার: মাওলানা আবদুল জব্বার

    জমি নিয়ে বিরোধে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার স্বামী-স্ত্রী

    Demo
    আলোচিত

    নির্বাচনী জনসভায় ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের কটাক্ষ

    অক্টোবর ১৭, ২০২৬

    ১৬ বছর পর বিটিভিতে আসিফ আকবর

    নভেম্বর ৩, ২০২৫

    জন্মদিনে মুক্তি পেল আশা ভোঁসলের শেষ গান

    সেপ্টেম্বর ৯, ২০২৬

    ভিন্ন আয়োজনে আব্বাসউদ্দীনের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

    অক্টোবর ২৮, ২০২৬

    মন্ডলপাড়ার মসজিদটি সংরক্ষণ করা হবে: ডিসি

    এপ্রিল ৫, ২০২৬

    বাবুরাইলে ৩ ডাকাত আটক

    এপ্রিল ১৮, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন