Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ
    • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
    • কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?
    • গোল্ডেন বয় পুরস্কার জিতলেন বার্সেলোনার পাউ কুবারসি
    • স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী
    • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি মর্যাদা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বুধবার, নভেম্বর ১১, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    খেলা

    মালয়েশিয়ার বিপক্ষে রেকর্ড জয়, সেমিফাইনালে যুব বাংলাদেশ

    দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়

    স্পোর্টস ডেস্ক

    ব্যাট হাতে আহসান আল মুমিনের অপরাজিত ১৫২ রান, বল হাতে তাফিউল আলম তামিমের ৭ উইকেট। দুই তরুণের দুর্দান্ত পারফরম্যান্সে মালয়েশিয়াকে ২০৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। যুব ওয়ানডেতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

    ওমানের আল আমেরাতে ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। তাফিউল আলম তামিমের দুর্দান্ত বোলিংয়ে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানেই অলআউট হয়ে যায় দলটি।

    মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপে একাই ধস নামান তামিম। ৭.৫ ওভার বল করে ১৮ রান দিয়ে তুলে নেন ৭ উইকেট। যুব ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

    এর আগে যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল সঞ্জিত সাহার। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন এই অফস্পিনার। এবার তাঁর সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন তামিম।

    এর আগে ব্যাট হাতে ঝড় তোলেন আহসান আল মুমিন। দলীয় ৭৯ রানে ৪ উইকেট হারানোর পর চারে নেমে ইনিংসের হাল ধরেন তিনি। শেষ পর্যন্ত ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রান করে অপরাজিত থাকেন মুমিন।

    বাংলাদেশের ৩০৩ রানের সংগ্রহে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখেন রবিউল ইসলাম অনিক। তিনি করেন ৪৫ রান। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

    এই জয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৪। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে রয়েছে আফগানিস্তান। দুই দলই নিশ্চিত করেছে সেমিফাইনাল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    খেলা

    গোল্ডেন বয় পুরস্কার জিতলেন বার্সেলোনার পাউ কুবারসি

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    খেলা

    সিলেট টেস্ট জিততে রেকর্ড গড়ার চ্যালেঞ্জে বাংলাদেশ

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    খেলা

    শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    খেলা

    ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    খেলা

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    খেলা

    ফুটবল ম্যাচ ঠিক ৯০ মিনিটের হলো যেভাবে

    By দেশের আলোনভেম্বর ৫, ২০২৬
    খেলা

    বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে সম্মত ফিফা

    By দেশের আলোনভেম্বর ৪, ২০২৬
    খেলা

    ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে টপকালো আফগানিস্তান

    By দেশের আলোনভেম্বর ৩, ২০২৬
    খেলা

    সাফে চ্যাম্পিয়ন হলে সরকার থেকে পুরস্কার: ক্রীড়া প্রতিমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

    মার্চ ২৩, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন