Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

    শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?

    শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
    • শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?
    • শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
    • মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা
    • প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয়, রেকর্ড গড়ল জিটিএ সিক্স
    • রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ২২, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিনোদন

    প্রেমের ফাঁদে গুপ্তচরবৃত্তি ও প্রতারণা, পাঁচ সিনেমার গল্প

    দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    হানিট্র্যাপ নিয়ে পাঁচ সিনেমা

    বিনোদন ডেস্ক

    সিনেমার পর্দায় প্রেম কখনো জীবনের নতুন অধ্যায়, আবার কখনো ভয়ংকর বিপদের শুরু। ভালোবাসার সম্পর্ককে ব্যবহার করে কেউ সংগ্রহ করছে রাষ্ট্রীয় গোপন তথ্য, কেউ প্রতিপক্ষকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করছে, আবার কেউ অর্থ-সম্পদের লোভে অন্যকে অপরাধের পথে ঠেলে দিচ্ছে। ব্যক্তিগত সম্পর্ক ও আবেগকে ভিন্ন কোনো উদ্দেশ্যে ব্যবহার করে কাউকে ফাঁদে ফেলার এমন কৌশলই পরিচিত ‘হানিট্র্যাপ’ নামে।

    বাস্তব জীবনে গোয়েন্দা কর্মকাণ্ড ও অপরাধজগতে ব্যবহৃত এই কৌশল সিনেমার গল্পেও জায়গা করে নিয়েছে বহুবার। কখনো প্রেমের অভিনয় করে শত্রুপক্ষের গোপন তথ্য সংগ্রহ, কখনো আবার ভালোবাসার ফাঁদে ফেলে কাউকে হত্যার পরিকল্পনা। এমনকি কাউকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরাই আবেগের জালে জড়িয়ে পড়েছেন পরিকল্পনাকারীরা। হানিট্র্যাপের নানা দিক তুলে ধরা এমন পাঁচটি আলোচিত সিনেমা নিয়ে এই আয়োজন।

    ‘নটোরিয়াস’ (১৯৪৬)

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে নাৎসি-সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর তৎপরতা নিয়ে উদ্বিগ্ন মার্কিন গোয়েন্দারা। তাদের গোপন কর্মকাণ্ডের তথ্য পেতে প্রয়োজন এমন একজন, যিনি সহজেই ওই গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্যদের কাছে পৌঁছাতে পারবেন। এ কাজে বেছে নেওয়া হয় অ্যালিসিয়া হুবারম্যানকে। তাঁর বাবা নাৎসি গুপ্তচর হিসেবে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

    মার্কিন গোয়েন্দা কর্মকর্তা টি আর ডেভলিনের মাধ্যমে অভিযানে যুক্ত হন অ্যালিসিয়া। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলেও দায়িত্বের স্বার্থে অ্যালিসিয়াকে যেতে হয় আলেকজান্ডার সেবাস্তিয়ানের কাছে। সেবাস্তিয়ান তাঁর বাবার পরিচিত এবং নাৎসি গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য। একপর্যায়ে তাঁকে বিয়ে করতেও রাজি হন অ্যালিসিয়া। এরপর স্বামীর বাড়িতে থেকেই গোপন তথ্য সংগ্রহের চেষ্টা শুরু করেন তিনি।

    কিন্তু এক বাড়িতে স্বামীর সঙ্গে বসবাস আর অন্যদিকে গুপ্তচরবৃত্তির দায়িত্ব পালন—দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে। বাড়ির ভেতরে সন্দেহজনক কিছু বিষয় নজরে আসার পর অ্যালিসিয়া ও ডেভলিন একটি গোপন কর্মকাণ্ডের সূত্র খুঁজতে থাকেন। এতে তাঁদের জীবনও ঝুঁকির মুখে পড়ে।

    আলফ্রেড হিচকক পরিচালিত সিনেমাটিতে অ্যালিসিয়ার চরিত্রে অভিনয় করেছেন ইনগ্রিড বার্গম্যান। ডেভলিনের ভূমিকায় ক্যারি গ্রান্ট এবং সেবাস্তিয়ানের চরিত্রে ক্লদ রেইনস। প্রেম, সন্দেহ ও গুপ্তচরবৃত্তির মিশেলে নির্মিত ছবিটি হিচককের অন্যতম স্মরণীয় থ্রিলার।

    ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ (১৯৬৩)

    জেমস বন্ড সিরিজের দ্বিতীয় সিনেমা ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’। এখানে দুর্ধর্ষ ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ডকেই প্রেমের ফাঁদে ফেলে হত্যার পরিকল্পনা করে অপরাধী সংগঠন স্পেক্টর। এ জন্য ব্যবহার করা হয় সোভিয়েত দূতাবাসের কর্মী তাতিয়ানা রোমানোভাকে।

    ইস্তাম্বুলে কর্মরত তাতিয়ানার কাছে রয়েছে ‘লেক্টর’ নামের একটি গুরুত্বপূর্ণ সংকেত পাঠোদ্ধার যন্ত্র। সেটি ব্রিটিশদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়ে বন্ডকে ইস্তাম্বুলে আসতে প্রলুব্ধ করা হয়। বন্ডের কাছে প্রস্তাবটি আকর্ষণীয় মনে হলেও এর পেছনে রয়েছে স্পেক্টরের জটিল ষড়যন্ত্র। তাদের উদ্দেশ্য শুধু যন্ত্রটি হাতিয়ে নেওয়া নয়, বন্ডকেও হত্যা করা।

    বন্ড ইস্তাম্বুলে পৌঁছানোর পর তাতিয়ানার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। কিন্তু অভিযানের প্রতিটি ধাপে অপেক্ষা করতে থাকে নতুন বিপদ। তাতিয়ানাকে ব্যবহার করে বন্ডকে ফাঁদে ফেলার পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা সফল হবে, তা নিয়েই এগিয়ে যায় সিনেমার কাহিনি।

    টেরেন্স ইয়াং পরিচালিত ছবিতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন শন কনারি। তাতিয়ানা রোমানোভার ভূমিকায় ড্যানিয়েলা বিয়ানকি। আরও রয়েছেন রবার্ট শ ও লটে লেনিয়া। গুপ্তচরবৃত্তির কাহিনিতে প্রেমের অভিনয়কে যে কতটা বিপজ্জনক অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়, সিনেমাটিতে তারই চিত্র পাওয়া যায়।

    ‘জিসম’ (২০০৩)

    সব হানিট্র্যাপের পেছনে রাষ্ট্রীয় স্বার্থ বা গুপ্তচরবৃত্তি থাকে না। কখনো ব্যক্তিগত লোভও কাউকে প্রেমের সম্পর্কে জড়িয়ে অপরাধের দিকে ঠেলে দিতে পারে। বলিউডের ‘জিসম’ সিনেমায় উঠে এসেছে এমনই একটি গল্প।

    আইনজীবী কবির লালের সঙ্গে একদিন পরিচয় হয় বিবাহিত নারী সোনিয়া খান্নার। সোনিয়ার স্বামী ধনী ব্যবসায়ী রোহিত খান্না। প্রথম পরিচয় থেকেই সোনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন কবির। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোনিয়া তাঁকে জানান, স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য জীবন সুখের নয়। স্বামীর সম্পদ ও আর্থিক নিরাপত্তার কারণে চাইলেও সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না।

    সোনিয়ার প্রতি দুর্বল হয়ে পড়া কবির একসময় তাঁর স্বামীকে হত্যার পরিকল্পনায় জড়িয়ে যান। সোনিয়ার কথায় রাজি হন ভয়ংকর এক অপরাধে। কিন্তু হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পর কবিরের সামনে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে সোনিয়ার অন্য রূপ। যে সম্পর্ককে তিনি ভালোবাসা ভেবেছিলেন, তার আড়ালে ছিল অর্থ ও সম্পত্তির হিসাব।

    অমিত সাক্সেনা পরিচালিত ‘জিসম’-এ সোনিয়া চরিত্রে অভিনয় করেছেন বিপাশা বসু এবং কবিরের ভূমিকায় জন আব্রাহাম। আরও রয়েছেন গুলশান গ্রোভার ও রণবীর শোরে। ২০০৩ সালে মুক্তি পাওয়া এই রোমান্টিক থ্রিলারে প্রেমের প্রলোভন কীভাবে একজন মানুষকে অপরাধে জড়িয়ে ফেলতে পারে, তা দেখানো হয়েছে।

    ‘ব্ল্যাক বুক’ (২০০৬)

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি-অধিকৃত নেদারল্যান্ডস। ইহুদি তরুণী র‍্যাচেল স্টেইন পরিবারের সঙ্গে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁদের বহনকারী নৌকায় হামলা চালায় জার্মান বাহিনী। র‍্যাচেল প্রাণে বাঁচলেও পরিবারের সদস্যদের হারান। এরপর প্রতিরোধ আন্দোলনে যোগ দেন তিনি।

    ডাচ প্রতিরোধ বাহিনীর পরিকল্পনা অনুযায়ী, নতুন পরিচয়ে জার্মান বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তা লুডভিগ মুন্টজের কাছে পৌঁছাতে হবে র‍্যাচেলকে। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে জার্মান বাহিনীর সদর দপ্তরে প্রবেশের সুযোগ পাওয়াই ছিল উদ্দেশ্য। পরিকল্পনা সফল করতে নিজের পরিচয় ও অতীত আড়াল করেন তিনি।

    ধীরে ধীরে মুন্টজের সঙ্গে সম্পর্ক গভীর হয় র‍্যাচেলের। কিন্তু অভিযান যত এগোয়, ততই জটিল হয়ে ওঠে পরিস্থিতি। শত্রুপক্ষের একজন কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হওয়ায় নিজের দায়িত্ব ও অনুভূতির মধ্যে দ্বন্দ্বে পড়েন তিনি। এর মধ্যে প্রতিরোধ আন্দোলনের ভেতরেও বিশ্বাসঘাতকতার ঘটনা সামনে আসতে থাকে। ফলে কে বন্ধু আর কে শত্রু, তা বোঝা কঠিন হয়ে পড়ে।

    পল ভারহোভেন পরিচালিত ডাচ ভাষার সিনেমাটিতে র‍্যাচেল চরিত্রে অভিনয় করেছেন কারিস ফান হাউটেন। জার্মান কর্মকর্তা মুন্টজের ভূমিকায় সেবাস্তিয়ান কখ। যুদ্ধের পটভূমিতে প্রেম, প্রতারণা ও গুপ্তচরবৃত্তির পাশাপাশি বিশ্বাসঘাতকতার জটিল চিত্র উঠে এসেছে এই ছবিতে।

    ‘রেড স্প্যারো’ (২০১৮)

    রাশিয়ার প্রতিভাবান ব্যালে নৃত্যশিল্পী ডমিনিকা এগোরোভা। মঞ্চে এক দুর্ঘটনায় তাঁর নাচের ক্যারিয়ার শেষ হয়ে যায়। অসুস্থ মায়ের চিকিৎসা ও সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েন তিনি। এমন পরিস্থিতিতে রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তি তাঁকে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার প্রস্তাব দেন।

    ডমিনিকাকে পাঠানো হয় ‘স্প্যারো স্কুল’ নামের একটি গোপন প্রশিক্ষণকেন্দ্রে। সেখানে তরুণ-তরুণীদের শেখানো হয় কীভাবে মানুষের মনস্তত্ত্ব, দুর্বলতা ও আকর্ষণকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে তাঁদের ঘনিষ্ঠতা ও প্রলোভনকে গোয়েন্দা কর্মকাণ্ডের হাতিয়ার হিসেবে ব্যবহারের কৌশল শেখানো হয়।

    প্রশিক্ষণ শেষে ডমিনিকার দায়িত্ব পড়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তা নেট ন্যাশের কাছে পৌঁছানো এবং রুশ গোয়েন্দা সংস্থার ভেতরে থাকা মার্কিন তথ্যদাতার পরিচয় শনাক্ত করা। কিন্তু নেটের সঙ্গে সম্পর্ক যত গভীর হতে থাকে, ততই জটিল হয়ে ওঠে গোয়েন্দা সংস্থাগুলোর পাল্টাপাল্টি পরিকল্পনা। কে কাকে ব্যবহার করছে, কার ওপর ভরসা করা যায়—এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ডমিনিকা নিজেই বিপজ্জনক খেলায় জড়িয়ে পড়েন।

    ফ্রান্সিস লরেন্স পরিচালিত সিনেমাটিতে ডমিনিকা চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। নেট ন্যাশের ভূমিকায় জোয়েল এডগারটন। আরও রয়েছেন ম্যাথিয়াস শোনার্টস, শার্লট র‍্যাম্পলিং ও জেরেমি আয়রনস।

    ২০১৮ সালে মুক্তি পাওয়া এই গুপ্তচরবৃত্তির থ্রিলারে হানিট্র্যাপের প্রশিক্ষণ, মনস্তাত্ত্বিক প্রভাব এবং গোপন তথ্য সংগ্রহের কৌশল গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে। একই সঙ্গে দেখানো হয়েছে, গোয়েন্দা অভিযানে কাউকে প্রলোভনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গিয়ে তার ব্যক্তিগত জীবন ও স্বাধীনতা কীভাবে বিপন্ন হতে পারে।

    ১৯৪৬ সালের ‘নটোরিয়াস’ থেকে ২০১৮ সালের ‘রেড স্প্যারো’—প্রায় সাত দশকের ব্যবধানে নির্মিত এই পাঁচ সিনেমার গল্প আলাদা। কোথাও রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ, কোথাও শত্রুকে ফাঁদে ফেলার পরিকল্পনা, আবার কোথাও অর্থের লোভে প্রেমের সম্পর্ককে অপরাধের হাতিয়ার করা হয়েছে। তবে সব গল্পের কেন্দ্রে রয়েছে একই বিষয়—বিশ্বাস ও ঘনিষ্ঠতাকে ভিন্ন কোনো উদ্দেশ্যে ব্যবহার করার বিপজ্জনক কৌশল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিনোদন

    প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয়, রেকর্ড গড়ল জিটিএ সিক্স

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বিনোদন

    শাবানার ‘আম্মাজান’ ফিরিয়ে দেওয়ার নেপথ্যে কী কারণ, জানালেন পরিচালক

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বিনোদন

    জেমস বন্ড: ছয় দশকে পর্দার সাত উত্তরাধিকারী

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    বিনোদন

    জেমস বন্ডের নতুন মুখ রবার্ট প্যাটিনসন

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    বিনোদন

    হ্যারি পটারের জাদুর ২৫ বছর, বিশ্বজুড়ে কোটি ভক্ত

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    বিনোদন

    জন্মদিন উপলক্ষে স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

    By দেশের আলোনভেম্বর ১৬, ২০২৬
    বিনোদন

    বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    বিনোদন

    ৩৬০০ কোটি টাকার সম্পদের মালিক লিওনার্দো ডিক্যাপ্রিও

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    বিনোদন

    বাংলাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘সয়’

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

    মার্চ ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন