Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আগামী মাসেই পর্যটন মহাপরিকল্পনার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী

    কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • আগামী মাসেই পর্যটন মহাপরিকল্পনার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী
    • কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
    • বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
    • তায়কোয়ানডোর মানোন্নয়নে ২০০ কোচের প্রশিক্ষণ শুরু
    • নার্স দিয়ে ডেলিভারির চেষ্টা, গর্ভের শিশুর মৃত্যুতে অবহেলার অভিযোগ
    • বাংলাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘সয়’
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিনোদন

    বাংলাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘সয়’

    দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    তুর্কি হরর সিনেমা সয়

    বিনোদন ডেস্ক

    টিভি সিরিজের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও জনপ্রিয়তা বাড়ছে তুর্কি সিনেমার। নিজস্ব ঐতিহ্য, আধুনিক নির্মাণশৈলী ও শক্তিশালী গল্প বলার কৌশলে আলাদা পরিচিতি তৈরি করেছে দেশটির চলচ্চিত্র। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’।

    আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

    অতিপ্রাকৃত ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি ও একটি রহস্যময় প্রাসাদকে কেন্দ্র করে ছবিটির গল্প আবর্তিত হয়েছে।

    গল্পের শুরু প্রায় ৬০ বছর আগে মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনা দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান। চিত্রকর্মটি পাওয়ার পর অজান্তেই তিনি এক ভয়ংকর অভিশাপ ডেকে আনেন। এর পরিণতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে বাধ্য হন তিনি।

    বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। ক্যান তার প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে নিয়ে পরিবারের পুরোনো প্রাসাদে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরই পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। ঘন কুয়াশা প্রাসাদটিকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়।

    ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে পরিবারের অতীতের অন্ধকার ইতিহাস। প্রাসাদের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন মিসরের এক ভয়ংকর অভিশাপ। অভিশপ্ত চিত্রকর্মের মাধ্যমে সেই অশুভ শক্তি আবার জেগে ওঠে। বন্ধুদের মধ্যে অবিশ্বাস ও বিশ্বাসঘাতকতা এবং একের পর এক অতিপ্রাকৃত আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। শেষ পর্যন্ত বাসাককে এমন এক সিদ্ধান্ত নিতে হয়, যা পুরো পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।

    প্রাচীন মিসরের রহস্যময় অভিশাপ, পারিবারিক গোপন ইতিহাস, অশুভ শক্তি ও মনস্তাত্ত্বিক ভয়ের সমন্বয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। রহস্যময় প্রাসাদ ও অতিপ্রাকৃত ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে দর্শকদের ভিন্নধর্মী হরর অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছে ‘সয়’।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিনোদন

    ফের বিপাকে শাহরুখ খান, গেরুয়া পোশাক ঘিরে ‘কিং’ বয়কটের ডাক

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বিনোদন

    কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বিনোদন

    এলিজাবেথ হোমসের প্রতারণার গল্পে বক্স অফিসে সাফল্য

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বিনোদন

    ‘ডিভাইন রাইভালস’-এর চলচ্চিত্র স্বত্ব কিনল ডিজনি

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বিনোদন

    কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    বিনোদন

    ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে জনি ডেপের শর্ত

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    বিনোদন

    ঢাকাই সিনেমার ‘নবাব’ আনোয়ার হোসেনের জন্মদিন আজ

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    বিনোদন

    শাহরুখের অনুরোধে ‘কিং’ সিনেমার গানে এড শিরান

    By দেশের আলোনভেম্বর ৫, ২০২৬
    বিনোদন

    ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    মাদকব্যবসায়ী তিন পুলিশ প্রত্যাহার

    মার্চ ১৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন