Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আগামী মাসেই পর্যটন মহাপরিকল্পনার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী

    কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • আগামী মাসেই পর্যটন মহাপরিকল্পনার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী
    • কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
    • বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
    • তায়কোয়ানডোর মানোন্নয়নে ২০০ কোচের প্রশিক্ষণ শুরু
    • নার্স দিয়ে ডেলিভারির চেষ্টা, গর্ভের শিশুর মৃত্যুতে অবহেলার অভিযোগ
    • বাংলাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘সয়’
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    আগামী মাসেই পর্যটন মহাপরিকল্পনার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী

    দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    প্রধানমন্ত্রীর পর্যটন মহাপরিকল্পনা

    নিজস্ব প্রতিবেদক

    আগামী ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় পর্যটন মহাপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনাটি চূড়ান্ত করে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ২০২৭ সালের জানুয়ারি থেকে দেশের প্রায় ১ হাজার ৫০০ পর্যটন আকর্ষণকে ঘিরে সমন্বিত উন্নয়ন কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)।

    শুক্রবার (১৩ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানান, ঢাকায় প্রস্তাবিত পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর সময় মহাপরিকল্পনাটি প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর উৎসবটি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি এবং এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।

    ফারুকী বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করছে বিটিবি। এর আগে ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই করা চূড়ান্ত নথি পাওয়ার প্রত্যাশা রয়েছে। পরে জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হতে পারে।

    ২০১৯ সালে প্রণয়নের উদ্যোগ নেওয়া এই মহাপরিকল্পনা দীর্ঘদিন ধরে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কোভিড-১৯ মহামারি, প্রশাসনিক জটিলতা ও বিভিন্ন পর্যায়ে পর্যালোচনার কারণে এর কাজ বিলম্বিত হয়েছে।

    মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দেশের পর্যটন খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে দেশের আটটি বিভাগে ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণ চিহ্নিত করা হয়েছে। এসব স্থানের অবকাঠামো, পর্যটন পণ্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন ও দক্ষ জনবল উন্নয়নের প্রস্তাব রয়েছে।

    পরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সমুদ্রসৈকত, পরিবেশবান্ধব পর্যটন, সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক পর্যটন, ধর্মীয় স্থান, অ্যাডভেঞ্চার, নদী, গ্রাম ও ক্রুজ পর্যটনসহ বিভিন্ন খাতের বিকাশের প্রস্তাব রাখা হয়েছে।

    পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনা উন্নত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণের সুপারিশও রয়েছে। পাশাপাশি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা ও স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

    বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, মহাপরিকল্পনা বাস্তবায়ন বলতে শুধু হোটেল, রিসোর্ট বা অন্যান্য অবকাঠামো নির্মাণ বোঝায় না। পর্যটনকেন্দ্রের প্রচারণা, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় তৈরিও এর অংশ হবে।

    মহাপরিকল্পনায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, অর্থায়নের সম্ভাব্য উৎস, অগ্রাধিকারভিত্তিক প্রকল্প এবং তদারকি ব্যবস্থার বিষয়ে একটি বাস্তবায়ন কাঠামোর প্রস্তাব রয়েছে। এতে বিনিয়োগে প্রণোদনা ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে পর্যটন অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যটনকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তোলার কথা জানান। তিনি কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

    কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করেছে সরকার। এ ছাড়া পর্যটন খাতের জনবলকে দক্ষ করে তুলতে মোটেল লাবণী চত্বরে একটি আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও সংসদে জানিয়েছেন, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। পাশাপাশি জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬ প্রণয়নের কাজও শুরু হয়েছে।

    পর্যটন খাতের অংশীজনরা মহাপরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ পর্যটন খাতের প্রতিষ্ঠান শক্তিশালী করা, পেশাদার প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

    টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমানও বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততার ওপর জোর দিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করুন: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ার অঙ্গীকার বাংলাদেশের: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    সলিমুল্লাহ মুসলিম হলের ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রপতির আশ্বাস

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বাংলাদেশ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    মাদকব্যবসায়ী তিন পুলিশ প্রত্যাহার

    মার্চ ১৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন