নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ডিসেম্বর আসছে। শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন। তবে তাঁর ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই।
প্রদর্শনী সম্পর্কে জাহেদ উর রহমান বলেন, এর মাধ্যমে শেখ হাসিনা ও তাঁর দলের সময়কার তাণ্ডবের স্মৃতি তুলে ধরা হয়েছে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে এসব স্মৃতি ক্রমাগত সজীব ও সতেজ রাখতে চান তাঁরা।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মন থেকে শেখ হাসিনা তো বটেই, তাঁর দলেরও কবর হোক।

