Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

শিল্প উৎপাদনে নতুন গিনেস রেকর্ড আবুল খায়ের স্টিলের

কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস
  • শিল্প উৎপাদনে নতুন গিনেস রেকর্ড আবুল খায়ের স্টিলের
  • কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি
  • টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার
  • বাস্তুচ্যুত বাড়লেও বাজেট কমাচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা
  • ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, আগস্ট ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ সদর

পুলিশের অস্ত্র ছিনতাই: গ্রেপ্তার একজন

দেশের আলোমার্চ ১০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে অন-ডিউটি এক পুলিশের অস্ত্র ছিনতাই ঘটনায় একজনকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

তিনি বলেন, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি, চাকুসহ দেশীয় ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, সোমবার সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগরভবনের সামনে পোশাক পরা অবস্থায় অন-ডিউটি থাকা এক পুলিশ সদস্য ছিনতাইয়ের শিকার হন। সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের কাছ থেকে ছিনতাইকারীরা তার সার্ভিস পিস্তল ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই অস্ত্র উদ্ধারে সারাদিন ও রাতভর অভিযান চালায় পুলিশ। পুলিশ সুপার বলেন, শেষ পর্যন্ত রাত আনুমানিক সোয়া তিনটার দিকে বন্দর এলাকা থেকে মিশাল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে ছিনতাই হওয়া পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা সম্ভব হয়।

তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারের অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ আরও দু’জনকে আটক করা হয়। তবে তাদের বিরুদ্ধে পৃথক মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার ভুক্তভোগী পুলিশ সদস্য লুৎফর রহমান এ ঘটনায় থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার হওয়া মিশালকে আসামি করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে ভুক্তভোগী পুলিশ সদস্যের কোনো পূর্বশত্রুতা ছিল কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ থাকলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। পুলিশ সুপার বলেন, নির্বাচনকে সামনে রেখে এবং রমজান উপলক্ষে বিভিন্ন এলাকায় ব্লক রেইডসহ বিশেষ অভিযান চলছে।

তিনি বলেন, “নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ডাকাত ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আমরা মূল আসামিকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করতে পেরেছি।”

রমজানের দিনগুলোতেও একইভাবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। তার ভাষায়, মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে এবং নগরবাসী এই শহরকে নিরাপদ মনে করে—সেটি নিশ্চিত করতেই পুলিশ কাজ করে যাচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
অর্থনীতি

শিল্প উৎপাদনে নতুন গিনেস রেকর্ড আবুল খায়ের স্টিলের

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বিনোদন

কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
নারায়ণগঞ্জ

টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বিশ্ব

বাস্তুচ্যুত বাড়লেও বাজেট কমাচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

গুমে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে: রাষ্ট্রপতি

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি একটি মাইলফলক : বাণিজ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

হত্যা মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন

এপ্রিল ৭, ২০২৬

আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন