Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাসাসের শ্রদ্ধা নিবেদন

সাভারে সাড়ে পাঁচ লাখ কোরবানির চামড়া সংগ্রহ

চামড়ার দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারই মূল নিয়ামক: কৃষিমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাসাসের শ্রদ্ধা নিবেদন
  • সাভারে সাড়ে পাঁচ লাখ কোরবানির চামড়া সংগ্রহ
  • চামড়ার দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারই মূল নিয়ামক: কৃষিমন্ত্রী
  • ট্রাম্পের বিরুদ্ধে ‘তৃতীয় বিশ্বাসঘাতকতা’র অভিযোগ ইরানের
  • রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
  • শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, মে ৩১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

ত্বকী হত্যা : ২৯৭ এমপির কাছে মায়ের খোলা চিঠি

দেশের আলোমার্চ ১১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
ত্বকী

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে বিচার দাবি করে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের কাছে খোলা চিঠি পাঠিয়েছেন তার মা রওনক রেহানা। দীর্ঘদিনেও মামলার বিচার শুরু না হওয়ায় তিনি নতুন সংসদের সদস্যদের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ মার্চ) সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, এর আগে একই দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও খোলা চিঠি দিয়েছিলেন সন্তানহারা এই মা।

বিজ্ঞপ্তিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ বলেন, ত্বকী হত্যা মামলার বিচারিক কার্যক্রম দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। ২০১৪ সালের ৩ জুন জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের ওসমান পরিবারের পাশে থাকার ঘোষণা দেওয়ার পর থেকেই মামলার কার্যক্রম থমকে যায় বলে অভিযোগ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, তানভীর মুহাম্মদ ত্বকীর জন্ম ১৯৯৫ সালের ৫ অক্টোবর নারায়ণগঞ্জ শহরে। ছোটবেলা থেকেই পড়াশোনা, গান ও সাহিত্যচর্চায় তিনি ছিলেন মেধাবী ও প্রতিভাবান। পাঠ্যবইয়ের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন বই পড়ার প্রতি তার গভীর আগ্রহ ছিল।

ও-লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞানে দেশে সর্বোচ্চ নম্বর অর্জন করেন ত্বকী। পরে এ-লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞানে বিশ্বে সর্বোচ্চ নম্বর ২৯৭ এবং রসায়নে ২৯৪ নম্বর পান, যা দেশে সর্বোচ্চ ছিল। তবে তার এই ফল প্রকাশের দিনই ত্বকীর মরদেহ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে।

চিঠিতে বলা হয়, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের একটি চিহ্নিত পরিবারের সদস্যরা ত্বকীকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। তদন্ত সংস্থা র‌্যাব ২০১৪ সালের ৫ মার্চ এক সংবাদ সম্মেলনে জানায়, তদন্ত প্রায় শেষ পর্যায়ে এবং শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।

র‌্যাবের ওই ব্রিফিংয়ে দাবি করা হয়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ১১ জন সদস্য তাদের একটি টর্চারসেলে ত্বকীকে হত্যা করে। কীভাবে, কোথায় এবং কেন এই হত্যা সংঘটিত হয়েছে—তার বিস্তারিত তথ্যও তখন তুলে ধরা হয়েছিল।

তবে অভিযোগ করা হয়, ওই ঘোষণার তিন মাস পর সংসদে দেওয়া বক্তব্যের পর থেকেই ত্বকী হত্যা মামলার কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৬৪ ধারায় যাদের নাম উঠে আসে, তারা দীর্ঘ সময় ধরে আইনের আওতার বাইরে থেকে শহরে অবাধে চলাফেরা করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর নতুন করে কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তারা বর্তমানে উচ্চ আদালতের আদেশে জামিনে রয়েছেন।

এদিকে গত ৬ মার্চ ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ হয়েছে। এই সময়ে আওয়ামী লীগ সরকারের প্রায় সাড়ে ১১ বছর এবং অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছর পার হলেও মামলার তদন্ত প্রতিবেদন এখনও আদালতে জমা পড়েনি।

চিঠিতে রওনক রেহানা সংসদ সদস্যদের উদ্দেশে লিখেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একটি পবিত্র দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়বিচার বিলম্বিত হয়, তবে মানুষের হৃদয়ে ক্ষোভ ও বেদনার ক্ষত জমে ওঠে।

তিনি বলেন, একজন মা হিসেবে তার একমাত্র প্রত্যাশা হলো সন্তানের হত্যার বিচার পাওয়া। নতুন সংসদের সদস্যরা ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখবেন—এমন আশাই ব্যক্ত করেছেন তিনি।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ জানায়, ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই দিন সংসদের ২৯৭ জন সদস্যের কাছে এই খোলা চিঠি পৌঁছাবে বলে তারা আশা করছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

By দেশের আলোমে ২৮, ২০২৬
নারায়ণগঞ্জ

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, খামারে ফেরত ‘ডোনাল্ড ট্রাম্প’

By দেশের আলোমে ২৭, ২০২৬
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ের ২৩ গ্রামে আজ ঈদ

By দেশের আলোমে ২৭, ২০২৬
নারায়ণগঞ্জ

সন্ত্রাসী আজমেরীর পক্ষে মিছিল, ২৪ জনের বিরুদ্ধে মামলা

By দেশের আলোমে ২৬, ২০২৬
নারায়ণগঞ্জ

বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

By দেশের আলোমে ২৬, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা

By দেশের আলোমে ২৪, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজারে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

By দেশের আলোমে ২১, ২০২৬
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

By দেশের আলোমে ২০, ২০২৬
নারায়ণগঞ্জ

প্রয়োজনীয় যাচাই ছাড়া নামজারি নয়: জেলা প্রশাসক

By দেশের আলোমে ২০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার | ২৩ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২২ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২১ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি

By দেশের আলোমে ১৮, ২০২৬

‘মব জাস্টিস’ হতে দেওয়া যাবে না : প্রশাসক সাখাওয়াত

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছে জাসাস: চিত্রনায়ক হেলাল খান

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

মে ২৮, ২০২৬১১ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন