Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক বাংলাভাষী লোকজনকে বাংলাদেশি দাবি করে সীমান্তে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা অব্যাহত রেখেছে ভারত। এমন পরিস্থিতিতে আজ সোমবার (৮ জুন) নয়াদিল্লিতে বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চলমান প্রেক্ষাপটে পুশইন ইস্যুই বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে যাচ্ছে। প্রতিষ্ঠিত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে ভারত সাম্প্রতিক সময়ে বাংলাভাষী বিপুলসংখ্যক মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। এতে সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিয়মিত ফিরিয়ে আনা হয়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ কিংবা মধ্যপ্রাচ্য, সব ক্ষেত্রেই নির্ধারিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক ইরানে ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ আইআরজিসির বরাতে জানায়, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর তেহরান, তাবরিজ ও ইস্পাহানসহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তেহরানে অন্তত দুটি এবং  ইস্পাহানে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কারাজ শহরের কাছেও বিস্ফোরণ ঘটেছে। ইরনা জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। এ…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে একাধিক দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার (৮ জুন) এ হামলার পর ইসরায়েল তাৎক্ষণিক পাল্টা আঘাত হানার ঘোষণা দেয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযম দেখাতে সম্মত হয়েছেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা উত্তর ইসরায়েলের হাইফার কাছে রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর হাইফা ও উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ’স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু এখন আর মৌসুমি বা সাধারণ রোগ নয়; এটি একটি জাতীয় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। এ সংকট মোকাবিলায় প্রতিরোধ ব্যবস্থাকেই মূল কৌশল হিসেবে নিতে হবে, কারণ শতভাগ নিয়ন্ত্রণ বাস্তবে সম্ভব নয়। রোববার (৭ জুন) ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহিদ ড. মিলন হলে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ক জাতীয় ট্রেনিং অব ট্রেইনার্স কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। মন্ত্রী বলেন, শহর ও গ্রামজুড়ে নালা-নর্দমা, ডোবা, জলাবদ্ধ স্থান এবং বিভিন্ন…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের পশ্চিমাঞ্চলে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে,  ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভুটানের পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমও ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যে এর মাত্রা ৫ দশমিক ৩ উল্লেখ করা হলেও পরবর্তী পর্যবেক্ষণে ইউএসজিএস ৫ দশমিক ৬ মাত্রার তথ্য প্রকাশ করে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। রংপুর, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া,…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর লাশ নিয়ে বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (৭ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. জোবায়ের (১৮) মারা যান। সন্ধ্যায় তার লাশ বন্দরে পৌঁছালে এলাকাবাসী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগে এক পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে। নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দরের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং পাশাপাশি অটোরিকশা চালাতেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ৩ জুন ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে  ধর্ষণের পর হত্যার শিকার চার শিশু, সাবেক মন্ত্রী-সংসদ সদস্য এবং বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। রোববার (৭ জুন) অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে প্রয়াতদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। শোক প্রস্তাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা ও মন্ত্রী তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন, শফিক আহমেদ, সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, আবদুল মতিন, দেওয়ান শামসুল আবেদীন, জি এম ফজলুল হক, সৈয়দ মো. কায়সার, আবু…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক রামিসা হত্যাকাণ্ডসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাধীন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। আগামী রোববার (১৪ জুন) থেকে বেঞ্চটি কার্যকর হবে। রোববার (৭ জুন) রাজধানীর পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারিক আদালতের রায়ের পর  নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অ্যাটর্নি জেনারেল বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন মামলাগুলো, বিশেষ করে পল্লবীর আলোচিত শিশুহত্যা মামলার মতো ঘটনায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় দ্রুত নিষ্পত্তির বিষয়ে জনমনে যে উদ্বেগ রয়েছে, তা প্রধান বিচারপতির নজরে আনা হয়েছে। তিনি…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় প্রযুক্তিগত বিপ্লব মোকাবিলায় কেবল সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষা অপরিহার্য। তাঁর মতে, একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে দেশের শিক্ষা ব্যবস্থা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। গণতান্ত্রিক বাংলাদেশে এখন শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন…

বিস্তারিত